শেয়ারFacebookWhatsApp

“ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতাটি একই প্রেরণাজাত।"- আলোচনা কর।

উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতার কবির প্রত্যাশা এবং উদ্দীপকের। কবিতাংশের কবির আহ্বান ও প্রতিফলিত চেতনা একসূত্রে গাঁথা বলে "ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতাটি একই প্রেরণাজাত-" মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবির তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি- এসব আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। তারা অদম্য দুঃসাহসে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, মানবকল্যাণে আত্মনিয়োগ করে। কবি তাই এদেশের বুকে আঠারোর নেমে আসার প্রত্যাশা করেছেন। উদ্দীপকের কবিতাংশে কবি নবীনদের আহ্বান করেছেন। তিনি মনে করেন- সব জীর্ণতা দূর করে নবীনরা নতুন পৃথিবী গড়ে তুলবে। এখানে নবীন ও সতেজ সবুজদের কবি এগিয়ে আসার আহ্বান করেছেন। তরুণরা তাদের মধ্যে থাকা প্রাণশক্তি ও সাহসকে কাজে লাগিয়ে পুরাতন ও স্থবিরতাকে ভেঙে নতুন কিছু করবে বলে তিনি চান তরুণরা আধ-মরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলুক। অর্থাৎ তারা তারুণ্যের চেতনায় নতুন সকালের উদ্ভাসিত আলোয় তাদের প্রাণবন্ত করে তুলুক। যারা পুরাতন রীতিনীতি ও সংস্কারের মধ্যে আবদ্ধ তারা তরুণ প্রাণকে ভয় দেখাতে পারে। কিন্তু তাদের ভয় না পেয়ে নিজের মতো করে জীবনকে উপভোগ করতে এবং সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করা হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবিও আঠারো বছর বয়সি তরুণদের স্তুতি গেয়েছেন এবং ইতিবাচক তারুণ্যশক্তিকে আহ্বান করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি সমস্ত দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলা করার প্রাণশক্তিসম্পন্ন আঠারো বছর বয়সি তরুণদের বৈশিষ্ট্য তুলে ধরে এদেশের চালিকাশক্তি হিসেবে তাদের আগমন প্রত্যাশা করেছেন। উদ্দীপকেও কবি তরুণদের সাহসী ও প্রাণবন্ত 'পদক্ষেপ কামনা করে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণদের কাছে তাদের প্রত্যাশা এক ও অভিন্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

“ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতাটি একই প্রেরণাজাত।"…

উদ্দীপক

ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্তে আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয়রে আমার কাঁচা

Jessore · 2025

উত্তর

আঠারো বছর বয়সের 'ভয়' নেই।

উত্তর

"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়" বলতে আঠারো বছর বয়সের তরুণদের ভয়শূন্য সাহসী চেতনাকে বোঝানো হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। তিনি দেশের মুক্তি ও উন্নতির জন্য এদেশের বুকে আঠারো বছর বয়সি তরুণদের নেমে আসার প্রত্যাশা করেছেন। কারণ এ বয়স বাধা-বন্ধনহীন, দুর্বার, গতিশীল। প্রচণ্ড সাহস ও শক্তি নিয়ে তারা ছুটে চলে। তাদের এ চলায় ভীরুতা, কাপুরুষতার কোনো স্থান নেই। তারা এ বয়সে মনের স্থবিরতা, নিশ্চলতা, জরা-জীর্ণতা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। মানুষের অকল্যাণ ও দুঃখ-দুর্দশায়, দুর্যোগে শক্ত হাতে হাল ধরার বয়স আঠারো। মূলত এই বয়সেই মানুষ নতুন কিছু করে। তাই এই বয়সের বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়ে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রক্তের প্রসঙ্গ 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বছর বয়সের তরুণদের প্রাণবন্ত বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি মানবজীবনের আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অদম্য দুঃসাহসে সব বাধা-বিপদ পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর তারুণ্যশক্তিই প্রগতি ও পরিবর্তনের ধারক। তারুণ্যশক্তিই জরাগ্রস্ত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে পারে। দেশ, জাতি ও মানবতার জন্য তরুণরাই যুগে যুগে এগিয়ে গেছে সবচেয়ে বেশি। তারা অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে প্রাণ দিয়েছে। তরুণরাই সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। উদ্দীপকের কবিতাংশে তারুণ্যশক্তির প্রকাশ ঘটেছে। তরুণরা প্রাণের উদ্দামতায় পৃথিবীর সব বাধা-বিপত্তি দূর করে এগিয়ে চলে। উদ্দীপকের কবিতাংশের 'রক্তে আলোর মদে মাতাল ভোরে' কথাটি দ্বারা কবি নতুন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠা প্রাণবন্ত এক অনুভূতির কথা বলেছেন, যেখানে রক্তে তারুণ্যের জোয়ার এবং আলোর উন্মাদনা একসঙ্গে মিশে গেছে। এই প্রাণবন্ত দৃপ্ত চেতনা 'আঠারো বছর বয়স' কবিতার কবিও আঠারো বছর বয়সি তরুণদের মাঝে প্রত্যক্ষ করেছেন। এভাবে উদ্দীপকে বর্ণিত রক্তের প্রসঙ্গ 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বছর বয়সি তরুণদের প্রাণবন্ত বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতার কবির প্রত্যাশা এবং উদ্দীপকের। কবিতাংশের কবির আহ্বান ও প্রতিফলিত চেতনা একসূত্রে গাঁথা বলে "ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতাটি একই প্রেরণাজাত-" মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবির তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি- এসব আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। তারা অদম্য দুঃসাহসে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, মানবকল্যাণে আত্মনিয়োগ করে। কবি তাই এদেশের বুকে আঠারোর নেমে আসার প্রত্যাশা করেছেন। উদ্দীপকের কবিতাংশে কবি নবীনদের আহ্বান করেছেন। তিনি মনে করেন- সব জীর্ণতা দূর করে নবীনরা নতুন পৃথিবী গড়ে তুলবে। এখানে নবীন ও সতেজ সবুজদের কবি এগিয়ে আসার আহ্বান করেছেন। তরুণরা তাদের মধ্যে থাকা প্রাণশক্তি ও সাহসকে কাজে লাগিয়ে পুরাতন ও স্থবিরতাকে ভেঙে নতুন কিছু করবে বলে তিনি চান তরুণরা আধ-মরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলুক। অর্থাৎ তারা তারুণ্যের চেতনায় নতুন সকালের উদ্ভাসিত আলোয় তাদের প্রাণবন্ত করে তুলুক। যারা পুরাতন রীতিনীতি ও সংস্কারের মধ্যে আবদ্ধ তারা তরুণ প্রাণকে ভয় দেখাতে পারে। কিন্তু তাদের ভয় না পেয়ে নিজের মতো করে জীবনকে উপভোগ করতে এবং সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করা হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবিও আঠারো বছর বয়সি তরুণদের স্তুতি গেয়েছেন এবং ইতিবাচক তারুণ্যশক্তিকে আহ্বান করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি সমস্ত দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলা করার প্রাণশক্তিসম্পন্ন আঠারো বছর বয়সি তরুণদের বৈশিষ্ট্য তুলে ধরে এদেশের চালিকাশক্তি হিসেবে তাদের আগমন প্রত্যাশা করেছেন। উদ্দীপকেও কবি তরুণদের সাহসী ও প্রাণবন্ত 'পদক্ষেপ কামনা করে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণদের কাছে তাদের প্রত্যাশা এক ও অভিন্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।"

Comilla · 2017

ক
সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
খ
'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ
"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্যাখ্যা করো।
ঘ
'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তোমার যৌক্তিক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মচমইল বাজারে প্রকাশ্যে তিনজন সন্ত্রাসী আক্রমণ করে তালেব মাস্টারকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন সময় ঘটনাস্থলে এসে পড়ে সাহসী তরুণ ফিরোজ। সে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং একজনকে ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ফিরে এসে দেখে মাস্টার সাহেব তখনো মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পুলিশি ঝামেলার ভয়ে কেউ সাহায্যে এগিয়ে আসছে না। ফিরোজ কোনো কিছু না ভেবেই মাস্টার সাহেবকে নিয়ে যায় মেডিকেলে।

Dinajpur · 2017

ক
কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
খ
'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?
গ
উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'আমরা চলি সম্মুখপানে কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। ছিঁড়ব বাধা রক্ত-পায়ে, চলব ছুটে রৌদ্রে-ছায়ে জড়িয়ে ওরা আপন গায়ে কেবলই ফাঁদ ফাঁদবে।'

Dhaka · 2018

ক
আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
খ
'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?
গ
উদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখা করো।
ঘ
উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাচক? মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তো"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাউদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখ'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।