"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস।”- ব্যাখ্যা করো।
উত্তর: কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সাধনা করার বিষয়টি প্রশ্নোক্ত উক্তিতে প্রাবন্ধিক প্রকাশ করেছেন। প্রাবন্ধিক সাধনার দ্বারা বৃক্ষের প্রাপ্তির দিকটি ইঙ্গিত করেছেন। ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে বৃক্ষ যেমন আত্মতৃপ্তি লাভ করে, তেমনই তা অন্যের জন্যও কল্যাণকর হয়ে ওঠে। নিরলস সাধনা করলে তা থেকে মানুষ বিশেষ কিছু অর্জন করে থাকে। এই অর্জন হওয়া উচিত এমন, যা একই সাথে আত্মতৃপ্তি এনে দেয় এবং অন্যের জন্যও কল্যাণকর হয়ে ওঠে। সাধনার সার্থকতা এখানেই।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস।”- ব্যাখ্যা করো।
উত্তর