উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিকটির প্রতিনিধিত্ব করে?- আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের পরার্থপর মনোভাবের দিকটির প্রতিনিধিত্ব করে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থপর মানবজীবনের সঙ্গে বৃক্ষের তুলনা করেছেন। বৃক্ষের বৃদ্ধি ও বিকাশে তার নীরব সাধনার ভূমিকা অপরিসীম। আর তার সমুদয় অর্জনই মানবকল্যাণে নিবেদিত। উদ্দীপকে বাংলার দানবীর হাজী মুহাম্মদ মহসিনের পরার্থপর মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে। মহসিন তাঁর জীবনের সমুদয় উপার্জন মানৱকল্যাণে ব্যয় করে পরার্থপরতার অনিন্দ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও লেখক বৃক্ষের পরার্থপরতার দিকটি গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বৃক্ষের নীরব সাধনার সমুদয় অর্জন- ফুল, ফল, ছায়া মানবকল্যাণে অকাতরে অর্পণ করে। যা তার প্রাপ্তি তা-ই তার দান। পরার্থপর মনোভাবের এই দিকটি উদ্দীপকের মহসিনের পরার্থপরতার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিকটির প্রতিনিধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর