শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবনের মাতৃরূপ প্রতিফলিত হয়েছে।"- যথার্থতা মূল্যায়ন কর

উত্তর: ➤ "উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবনের মাতৃরূপ প্রতিফলিত হয়েছে।" মন্তব্যটি যথার্থ। ➤ যুগে যুগে তারুণ্যই অফুরন্ত প্রাণশক্তির উৎস হিসেবে প্রশংসা কুড়িয়েছে। কেননা তারা দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদাহ অপরিমেয় ঔদার্য, বিপুল মনোবলের অধিকারী। মৃত্যুকে তুচ্ছ করে প্রগতিশীল কল্যাণকর জীবন রচনায় তাদের বিকল্প নেই। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের প্রশস্তি করেছেন। তারুণ্যের তেজ, শক্তি, গতিবেগ, আশা, উৎসাহ, ঔদার্য, সাধনা- সবকিছুই নতুন ও প্রগতিশীল সমাজ তথা সভ্যতা গড়ে তোলার জন্য। যৌবনশক্তি কেবল আবিষ্কার, উদ্ভাবন, সৃজনশীল কাজের মাধ্যমে কল্যাণকর, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলবে। তারুণ্যশক্তি দুর্বলের পাশে বল হয়ে দাঁড়াবে, আশাহতের বুকে আশা জাগাবে। উদ্দীপকেও অনুরূপ চেতনার প্রতিফলন ঘটেছে। যারা দুর্বল তাদের প্রতি মানবিক বোধ থেকেই তাদের অবস্থা তুলে ধরেছেন। ➤ উদ্দীপকের প্রতিটি চরণে ক্লিষ্টতার যে করুণ হাহাকার প্রতিধ্বনিত হয়েছে তা বেদনাদায়ক। কারণ এখনও অনেকের মুখে প্রতিবাদের ভাষা নেই। যেন নত শিরে সবকিছু মেনে নেওয়াই তাদের নিয়তি। তাই কাঁধে ভারী বোঝা নিয়ে ধীর পায়ে তারা এগিয়ে যায় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে। তারুণ্যশক্তি এসব ম্লানমুখ ও মুকের প্রতি সহানুভূতিশীল, তারাই এদেরকে দেখায় আশার আলো, বুকে জাগায় অধিকার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: যৌবনের মাতৃরূপ- কথাটির মাধ্যমে যৌবনের বিদ্রোহী ও সংগ্রামী রূপের পাশাপাশি তারুণ্যশক্তির মানবিক চেতনায় দিকটি প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

"উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবনের মাতৃরূপ প্রতিফলিত হ…

উদ্দীপক

"ওই-যে দাঁড়ায়ে নতশির মুক সবে, ম্লানমুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী, স্কন্দ্বে যত চাপে ভার বহি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার-" [তথ্যসূত্র: এবার ফিরাও ঘোরে- রবীন্দ্রনাথ ঠাকুরা]

উত্তর

'যৌবনের গান' প্রবন্ধে লেখকের গান করার স্বভাব বনের পাখির মতো।

উত্তর

➤ 'যৌবনের গান' প্রবন্ধে 'একমাত্র সম্বল' বলতে লেখক তরুণদের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশাকে বুঝিয়েছেন। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের প্রতি তার অনুরাগ ও প্রত্যাশার কথা বলেছেন। কারণ তারুণ্য সত্য ও ন্যায়ের পূজারি, উদার ও মহৎ, সাহসী ও অমিত শক্তির অধিকারী। সমাজে যা কিছু জীর্ণ সেগুলো ভেঙে নতুন করে গড়ার দুঃসাহস কেবল তরুণদেরই আছে। যুগে যুগে তারুণ্যশক্তিই নিজেদের মতো করে পৃথিবীকে গড়ে নিয়েছে। তারাই হতাশের বুকে আশা জাগিয়েছে। তারুণ্যশক্তি কর্মপ্রেরণার মাধ্যমে বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করে নিতে পারে। এসব কারণে তারুণ্যের প্রতি কবির অপরিসীম দরদ ও টান। তাই তারুণ্যশক্তিই তাঁর একমাত্র সম্বল। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে 'একমাত্র সম্বল' বলতে তরুণদের প্রতি লেখকের অপরিসীম ভালোবাসা ও । প্রত্যাশাকে বুঝিয়েছেন।

উত্তর

➤ যৌবনশক্তি দুর্বলের বন্ধু ও আশাহতদের প্রেরণাদাতা হওয়ার দিক থেকে উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত। ➤ তরুণরা অমিত প্রাণশক্তির অধিকারী। জগতের মহৎ কাজের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা অবিস্মরণীয়। তারা পুরানো ও জড়তাকে ভেঙ্গো নতুন সৃষ্টিতে মেতে ওঠে। তারা মানবিক ও কল্যাণের পথে কাজ করে। ➤ উদ্দীপকে দরিদ্র-দুর্বল অসহায় মানুষের কথা বলা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মুক ও ম্লান হয়ে আছে। কারণ তাদের দুবেলা আহার জোটে না। তাদের শিক্ষা-দীক্ষার কথা কেউ বলে না। তারা মুখ বুজে সব রকম কষ্ট, নির্যাতন, গ্লানি সহ্য করে যায়। তারা দুর্বল বলে নিজেদের অধিকারের কথা বলতে পারে না। 'যৌবনের গান' প্রবন্ধে তরুণরা বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় এবং তাদের প্রাণশক্তিকে জাগিয়ে তোলে, অধিকার সচেতন করে। ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের প্রেরণা জোগায় তারা। ফলে মূক মুখে ভাষা ফোটে আর ম্লান মুখে ছড়িয়ে পড়ে হাসি। শতাব্দীকাল ধরে শোষিত-বঞ্চিত মানুষ মেরুদন্ড সোজা করে বাঁচতে শেখে। এভাবে উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধের মধ্যে সম্পর্ক বিদ্যমান। সারকথা: দুর্বলের পক্ষে সহায়ক শক্তি হওয়ার দিক থেকে উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধ সম্পর্কিত।

উত্তর

➤ "উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবনের মাতৃরূপ প্রতিফলিত হয়েছে।" মন্তব্যটি যথার্থ। ➤ যুগে যুগে তারুণ্যই অফুরন্ত প্রাণশক্তির উৎস হিসেবে প্রশংসা কুড়িয়েছে। কেননা তারা দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদাহ অপরিমেয় ঔদার্য, বিপুল মনোবলের অধিকারী। মৃত্যুকে তুচ্ছ করে প্রগতিশীল কল্যাণকর জীবন রচনায় তাদের বিকল্প নেই। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের প্রশস্তি করেছেন। তারুণ্যের তেজ, শক্তি, গতিবেগ, আশা, উৎসাহ, ঔদার্য, সাধনা- সবকিছুই নতুন ও প্রগতিশীল সমাজ তথা সভ্যতা গড়ে তোলার জন্য। যৌবনশক্তি কেবল আবিষ্কার, উদ্ভাবন, সৃজনশীল কাজের মাধ্যমে কল্যাণকর, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলবে। তারুণ্যশক্তি দুর্বলের পাশে বল হয়ে দাঁড়াবে, আশাহতের বুকে আশা জাগাবে। উদ্দীপকেও অনুরূপ চেতনার প্রতিফলন ঘটেছে। যারা দুর্বল তাদের প্রতি মানবিক বোধ থেকেই তাদের অবস্থা তুলে ধরেছেন। ➤ উদ্দীপকের প্রতিটি চরণে ক্লিষ্টতার যে করুণ হাহাকার প্রতিধ্বনিত হয়েছে তা বেদনাদায়ক। কারণ এখনও অনেকের মুখে প্রতিবাদের ভাষা নেই। যেন নত শিরে সবকিছু মেনে নেওয়াই তাদের নিয়তি। তাই কাঁধে ভারী বোঝা নিয়ে ধীর পায়ে তারা এগিয়ে যায় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে। তারুণ্যশক্তি এসব ম্লানমুখ ও মুকের প্রতি সহানুভূতিশীল, তারাই এদেরকে দেখায় আশার আলো, বুকে জাগায় অধিকার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: যৌবনের মাতৃরূপ- কথাটির মাধ্যমে যৌবনের বিদ্রোহী ও সংগ্রামী রূপের পাশাপাশি তারুণ্যশক্তির মানবিক চেতনায় দিকটি প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তুষারশুভ্র পর্বতমালার দুর্নিবার আকর্ষণে মৃত্যুভয়কে উপেক্ষা করে পর্বতারোহীরা এগিয়ে চলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন থাকে তাবৎ বিশ্বের সকল পর্বতারোহীর। বাংলাদেশের এমনই এক তরুণ অভিযাত্রী যিনি তারুণ্য দিয়ে, উৎসাহ ও উদ্দীপনা দিয়ে জয় করেছেন মাউন্ট এভারেস্ট। সেই চিরতরুণ, দুঃসাহসী অভিযাত্রীর নাম মুসা ইব্রাহিম। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তার পর্বতারোহণের নেশা ধরে যায়। দু'তিনদিন কি এক সপ্তাহ ছুটি পেলেই তিনি চলে যেতেন কেওক্রাডং কিংবা তাজিং ডং-এ। তার অদম্য মনোবল ও স্পৃহাই তাকে পৌঁছে দিয়েছে এভারেস্ট চূড়ায়। মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন।
ক
মৃত্যুকালীন শ্বাসকষ্টকে কী বলে?
খ
"যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্ডলা নিশীথিনীর সেই তো লীলাভূমি"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
"মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন"- 'যৌবনের গান' প্রবন্ধেও তরুণদের এমন প্রশংসা কীর্তিত হয়েছে।"- যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্ডলা নিশীথিনীর সেই তো লীলাভূমি"- ব্যাখ্যা কর।

"যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্ডলা নিশীথিনীর সেই তো লীলাভূমি"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৃত্যুকালীন শ্বাসকষ্টকে কী বলে?

মৃত্যুকালীন শ্বাসকষ্টকে কী বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তখন আমার একটি দৈনিক পত্রিকার অফিসে বেশ যাতায়াত ছিল। সুমি নামের একটি মেয়ে খুন হয় মিরপুরে। এটা নিয়ে সংবাদপত্রে আর সাংবাদিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। যে পত্রিকা অফিসে আমার যাতায়াত ছিল সেই পত্রিকাও ওই নিউজটা কাভার করত। এর দায়িত্বে ছিলেন একজন বৃদ্ধ সাংবাদিক। তিনি প্রায়ই সেখানে যেতেন আর এদিকে ওদিকে ক্যামেরা ঘুরিয়ে দু'একজনের কান্নার ভিডিও তুলে খবরটাকে মর্মান্তিক করে তুলতেন। তবে খুনির ব্যাপারে তার মাথাব্যথা ছিল না। অবশেষে এই খুনের তথ্য উদঘাটনের দায়িত্বে এলো এক তরুণ সাংবাদিক। খুনের ব্যাপারে বেশ তদন্ত চালাল ছেলেটি। তার মোবাইলে একাধিকবার হুমকি এলো। তবুও দমল না ছেলেটি। খুঁজে বের করল প্রকৃত খুনিকে।
ক
আপন মনের আনন্দে কে গান করে?
খ
"যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।" ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের দামাল ছেলেটিই 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের প্রতীক।"- মন্তবাটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।" ব্যাখ্যা কর।

"যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।" ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আপন মনের আনন্দে কে গান করে?

আপন মনের আনন্দে কে গান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অনন্তের এবার একটা সাইকেল হলো। জমানো টাকায় কেনা সাইকেলটি দেখতে বেশ ভালোই। গতিও দারুণ। অনন্তর স্বপ্নটা আরও প্রখর হয়ে ওঠে। একদিন সে বেরিয়ে পড়ে রাস্তায়। তার পর অনেকদিন দেখা পাইনি। তিন মাস পরে অনন্ত এলো। তার মুখে হাসি। দেশের প্রায় সবকটা জেলা সে ভ্রমণ করেছে। অনন্তর পোশাকের দিকে তাকালাম। গায়ে সাদা গেঞ্জি, সামনে ও পেছনে লেখা- "বাল্যবিবাহ প্রতিরোধ করুন।" বুঝলাম অনন্তর দারুণ হাসির সার্থকতা। শ্রদ্ধায় মাথা নুয়ে এলো।
ক
যৌবনের গান' প্রবন্ধের লেখক কীসের পূজারি?
খ
যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের অনন্ত 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে প্রতিফলিত অনন্তর মনোভাব 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের হার না-মানা মনোভাবের প্রতিরূপ।" মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌবনের গান' প্রবন্ধের লেখক কীসের পূজারি?

যৌবনের গান' প্রবন্ধের লেখক কীসের পূজারি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন"- 'যৌবনের গান' প্রবন্ধেও তরুণদের এমন উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে "যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্ডলা নিশীথিনীর সেই তো লীলাভূমি"- ব্যাখমৃত্যুকালীন শ্বাসকষ্টকে কী বলে?"উদ্দীপকের দামাল ছেলেটিই 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের প্রতীক।"- মন্তবাটি বিশ্লেউদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত "যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।" ব্যাখ্যাআপন মনের আনন্দে কে গান করে?উদ্দীপকে প্রতিফলিত অনন্তর মনোভাব 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের হার না-মানা মনোভাউদ্দীপকের অনন্ত 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।যৌবনের গান' প্রবন্ধের লেখক কীসের পূজারি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।