উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: “নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান সাধুর ঐশ্বর্য শধু পরহিত তরে।” Q. উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৈসাদৃশ্য হলো- i. অপরের অনিষ্ট সাধনে ii. সেবাদানে iii. স্বার্থপরতায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের মূল বক্তব্য হলো—প্রকৃতি ও সাধুজন নিজের জন্য নয়, অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও বৃক্ষের মতো নিঃস্বার্থ, সহিষ্ণু ও পরহিতকর জীবনকে আদর্শ হিসেবে দেখানো হয়েছে। তাই সেবাদান এখানে মিলের বিষয়, বৈসাদৃশ্য নয়। বৈসাদৃশ্য তৈরি হয় অপরের অনিষ্ট সাধন ও স্বার্থপরতার সঙ্গে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · MCQ