"উদ্দীপকে যৌবনের গান প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে'- উক্তিটি সঠিক কারণ এতে প্রবন্ধের আদর্শচেতা যৌবনের দিকটি, প্রতিফলিত হলেও প্রবন্ধের ব্যাপকতা ও গভীরতা অনুপস্থিত। 'যৌবনের গান' প্রবন্ধে নজরুল কেবল বিপ্লবী যৌবন নয়, সৃষ্টিশীল ও সর্বাঙ্গীণ যৌবনের চিত্র এঁকেছেন। তিনি যৌবনের মাতৃরূপের কথাও বলেছেন। নজরুল যৌবনকে দেশ-কাল-ধর্মের ঊর্ধ্বে মানবতার মহাশক্তিরূপে বর্ণনা করেছেন। উদ্দীপকে শহিদ ওসমান হাদির চরিত্রে 'যৌবনের গান'-এর বিপ্লবী, তেজস্বী ও আত্মত্যাগী দিকটি ফুটে উঠলেও প্রবন্ধের সেবাধর্মী ও সৃষ্টিশীল দিকটি অনুপস্থিত। উদ্দীপক কেবল ন্যায় ও সংগ্রামের কথা বলেছে। নজরুল যৌবনের যে প্রাণচঞ্চলতা, অফুরন্ত উদ্যম ও মানবসেবার মাতৃরূপের কথা বলেছেন তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। উদ্দীপক যৌবনের বিপ্লবী দিককেই শুধু ধারণ করেছে। 'যৌবনের গান' প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের যৌবন দর্শনের একটি পূর্ণাঙ্গ দলিল। কবি যৌবনকে কেবল বিদ্রোহ বা বিপ্লবের মধ্য সীমাবদ্ধ রাখেননি। নজরুলের যৌবন হলো একই সঙ্গে কালাপাহাড়ের অসি। রোগীর শয্যায় জাগরণ, মহাসমরের সৈনিক এবং দুর্ভিক্ষে অন্ন বিলানো সেবক। অন্যদিকে উদ্দীপকটি একটি ঐতিহাসিক বিপ্লবী তরুণের জীবনদর্শনের উপর কেন্দ্রীভূত, যা যৌবনের ত্যাগ ও আদর্শের দিকটি তুলে ধরে। উদ্দীপক যৌবনের সৃজনশীল, মানবিক ও সর্বজনীন মাত্রাগুলো ধারণ করে না। উদ্দীপক প্রবন্ধের কেন্দ্রীয় বিপ্লবী চেতনা ধারণ করলেও যৌবনের বহুমাত্রিকতা ও জীবচনবাদী দর্শনের সম্পূর্ণতা এতে ধরা পড়েনি। নজরুলের যৌবন ভাবনা যেখানে সকল দেশের, সকল কালের, উদ্দীপক সেখানে একটি নির্দিষ্ট ব্যক্তি ও সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"উদ্দীপকে যৌবনের গান প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।”- মন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর