"আমি আজ তাঁহাদেরই দলে, যাঁহারা কর্মী নন ধ্যানী।" এখানে ধ্যানী বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
উত্তর: উল্লিখিত উক্তিটিতে কাজী নজরুল ইসলাম নিজেকে ধ্যানী শ্রেণির অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করেছেন। যৌবনের, গান' প্রবন্ধে লেখক কাজী নজরুল ইসলাম জীবনের বাস্তব প্রয়োজনে যাঁরা প্রত্যক্ষ সেবামূলক কাজের মাধ্যমে মানবজাতির কল্যাণে ব্রতী হন, তাঁদেরকে কর্মী বলে অভিহিত করেছেন। যাঁরা এ শ্রেণির অন্তর্ভুক্ত তাঁরা সক্রিয় কর্মকাণ্ডের মাধ্যমে শতাব্দীর অচলায়তন ভেঙে শাশ্বত সুন্দর নির্মাণ করেন। পক্ষান্তরে যাঁরা জীবনের প্রত্যক্ষ কার্যপ্রবাহে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও পর্দার আড়ালে থেকে সামগ্রিক কর্মকাণ্ডে প্রেরণা জুগিয়ে থাকেন, দিকনির্দেশনা দিয়ে থাকেন, তাঁদেরকে তিনি ধ্যানী বলেছেন। এ শ্রেণির মানুষ তারুণ্যের অমিত শক্তিকে স্বীয় ব্যক্তিত্বের বৈভব দিয়ে মানবকল্যাণে উৎসাহিত করেন।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"আমি আজ তাঁহাদেরই দলে, যাঁহারা কর্মী নন ধ্যানী।" এখানে ধ্যানী বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
উত্তর