উদ্দীপকের বীর শহিদ ওসমান হাদির চরিত্রের মধ্য দিয়ে 'যৌবনের গান' প্রবন্ধের কোন রূপটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শহিদ ওসমান হাদির চরিত্রে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তেজস্বী, বিপ্লবী ও আত্মত্যাগে উদ্দীপ্ত যৌবনের মূর্ত রূপ ফুটে উঠেছে। 'যৌবনের গান' প্রবন্ধে কবি দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে, সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগ্রতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। যৌবন- পুরানো সংস্কারকে ধ্বংস করে নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হয়। উদ্দীপকটি ওসমান হাদি নামক এক তরুণ বিপ্লবীর চরিত্র ও আদর্শকে উপস্থাপন করেছে, যিনি ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে চিত্রিত। তিনি অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী বক্তব্য রাখতেন এবং রাজপথে সংগ্রামরত অবস্থায় মৃত্যু কামনা করতেন। এটি 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত সেই 'মৃত্যুকে মুঠিতলে' রাখা যৌবনেরই প্রকাশ। নজরুল যৌবনকে অটল সাধনা ও বিপুল আশা বলে বর্ণনা করেছেন, যা উদ্দীপকের ওসমান হাদির নির্দ্বিধায় সত্য বলা ও 'গ্লোরির মৃত্যু' কামনার মাধ্যমে প্রতিফলিত হয়। এসব সাদৃশ্যেই যৌবনের গানের তেজস্বী, ত্যাগী ও আদর্শনিষ্ঠ যৌবনের রূপটি উদ্দীপকের ওসমান হাদির মধ্যে জীবন্ত হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের বীর শহিদ ওসমান হাদির চরিত্রের মধ্য দিয়ে 'যৌবনের গান' প্রব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর