"বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।"- ব্যাখ্যা করো।
উত্তর: "বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।"- কারণ বয়সে বৃদ্ধ হলেও অনেকের মধ্যে যৌবনশক্তি সদা জাগ্রত থাকে। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবন ও বার্ধক্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন- বয়স দিয়ে যৌবন বা তারুণ্য বিচার করা যায় না। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বার্ধক্য চলে আসে। তবে বৃদ্ধ বয়সেও অনেকের মনে তারুণ্যের প্রাণচাঞ্চল্য সদা জাগ্রত থাকে। তারা বয়সকে উপেক্ষা করে তারুণ্যশক্তিতে বলীয়ান হয়ে কর্মতৎপরতা চালায় এবং নব উদ্যমে এগিয়ে চলে। বার্ধক্য ও তারুণ্য মূলত মনমানসিকতার ব্যাপার। এ কারণেই লেখক বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না বলে মন্তব্য করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।"- ব্যাখ্যা করো।
উত্তর