উদ্দীপকের 'আধমরারা' 'যৌবনের গান' প্রবন্ধের কাদের সাথে তুল্য? বুঝিয়ে বলো।
উত্তর: উদ্দীপকের 'আধমরারা' 'যৌবনের গান' প্রবন্ধের রক্ষণশীল, সংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ মানসিকতার তরুণদের সঙ্গে তুল্য। 'যৌবনের গান' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। পক্ষান্তরে তিনি বার্ধক্যের স্বরূপ তুলে ধরেছেন। যারা নিস্তেজ, হতাশ, নিষ্ক্রিয়, উদ্যমহীন তারাই বার্ধক্যকে ধারণ করে আছে। উদ্দীপকে তরুণদের মাধ্যমে আধমরাদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। এই আধমরারাই সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। তাদের পশ্চাৎপদ চিন্তাধারা জাতীয় অগ্রযাত্রার প্রধান অন্তরায়। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক এমন কিছু মানুষের কথা তুলে ধরেছেন যারা রক্ষণশীল ও সংস্কারাচ্ছন্ন। তারা পুরানোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। লেখক মনে করেন, তাদের এমন পশ্চাৎপদ মানসিকতা সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের এমন মানসিকতা উদ্দীপকের আধমরাদেরই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের 'আধমরারা' 'যৌবনের গান' প্রবন্ধের কাদের সাথে তুল্য? বুঝিয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর