উদ্দীপকের তরুণদের ভূমিকার সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তরুণদের ভূমিকার সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্দম, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার সাদৃশ্য রয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। উদ্দীপকে বর্ণিত হয়েছে তারুণ্যের প্রচেষ্টায় কুসংস্কার ও দুর্নীতিমুক্ত হয়ে একটি দেশে আশার আলো জন্ম নেওয়ার ইতিবৃত্ত। এর পেছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে সে দেশের তরুণ সমাজ। দিনরাত নিরলস পরিশ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের এ অর্জন সম্ভবপর হয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধেও লেখক দেখিয়েছেন দেশের সংকটকালে তরুণদের স্বেচ্ছাসেবার স্বরূপ। তরুণদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দেশ সংকট উত্তরণ করতে সক্ষম হয়। উদ্দীপকের তরুণদের ভূমিকার সাথে এদিক থেকেই 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের তরুণদের ভূমিকার সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর