উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের ভাববস্তু আংশিক প্রতিফলিত হয়েছে। মন্তব্যটির যৌক্তিকতা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের ভাববস্তু আংশিক প্রতিফলিত হয়েছে- মন্তব্যটি যথার্থ। 'যৌবনের গান' প্রবন্ধে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশান্তি উচ্চারণ করেছেন। যৌবনশক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের গতিশীলতার কথা বলেছেন। অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে এগিয়ে যায় সমাজের প্রগতি ও নতুন স্বপ্নময় জীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশাপাশি সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। অন্যদিকে তিনি রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদময় বার্ধক্যের কথা বলেন, যা বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। বার্ধক্যের এই স্থবিরতার দিকটি উদ্দীপকে অনুপস্থিত। বার্ধক্যকে ও যৌবনকে যে বয়সের ফ্রেমে বাঁধা যায় না বরং এটা মনের ব্যাপার সেটি 'যৌবনের গান' প্রবন্ধের মূল বিষয়বস্তু। উদ্দীপকে যৌবনের জয়গান করা হলেও আলোচ্য প্রবন্ধে আলোচিত বার্ধক্যের স্থবিরতার দিকটি অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের ভাববস্তু আংশিক প্রতিফলিত হয়েছে। মন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর