উদ্দীপকের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের প্রাণশক্তির দিক সাদৃশ্যপূর্ণ। 'যৌবনের গান' প্রবন্ধে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। কারণ যৌবন হলো অফুরন্ত প্রাণশক্তির আধার। উদ্দীপকে যৌবনের জয়গান গাওয়া হয়েছে। যৌবন চাইলে কোনো কিছু সৃষ্টি করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। যৌবনকাল চঞ্চলতায় ভরপুর হলেও এটা ক্ষমতা রাখে হিমালয় লঙ্ঘন করতে কিংবা নতুন জগৎ তৈরি করতে। প্রাণোদীপ্ত এই যৌবনের শক্তির কথা 'যৌবনের গান' প্রবন্ধে লেখক বলেছেন। লেখকের মতে দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। তাই কবি যৌবনের শক্তিকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাই বলা যায়, যৌবনের এই শক্তির জয়গান উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তা আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর