'আমি বিজয় আর মুক্তি নিয়েই ফিরে আসব।' 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: 'আমি বিজয় আর মুক্তি নিয়েই ফিরে আসব।' উদ্দীপকের মধ্যে যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তরুণদের অপরাজেয় মানসিকতার প্রকাশ পেয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের দুর্বার উদ্দীপনা, ক্লান্তহীন উদ্যম, অপরিসীম ঔদার্য ও অটল সাধনায় মৃত্যুকে তুচ্ছ করে নতুন মুক্তজীবনের স্বপ্ন রচনার স্বরূপ প্রকাশ করেছেন। বিপন্ন মানবতার পাশে যৌবন দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। উদ্দীপকের আনিসের 'আমি বিজয় আর মুক্তি নিয়েই ফিরে আসব' বক্তব্যে তার অপরাজেয় মানসিকতার প্রকাশ ঘটেছে। তারুণ্য তাকে বিপন্ন মানবতার মুক্তির কান্ডারি হিসেবে দাঁড় করিয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের অপরাজেয় মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন। বিপুল উদ্দীপনায় তরুণরা জীর্ণ সংস্কারের বেড়াজাল ছিন্ন করে মুক্তজীবনের স্বপ্ন রচনা করে। বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় সেবাব্রত নিয়ে। উদ্দীপকের আনিসের বক্তব্যে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তরুণদের স্বভাবসুলভ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য প্রকাশ পেয়েছে। দেশ ও মানবতার জন্য দেশের তরুণ সমাজ নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। তরুণরা দুঃসাহসী কর্মকাণ্ডে নিজেদের উৎসর্গ করে। তারা নব-নব গ্রহ আবিষ্কার করে, সমুদ্র তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে, শব বহন করে শ্মশান-কবরস্থানে নেয়, অনাহার ও দুর্ভিক্ষ বন্যাপীড়িতের মুখে খাবার তুলে দেয়। সকল দেশের, সকল কালের, সকল ধর্মের মানুষের সেবায় তরুণরাই এগিয়ে এসেছে। উদ্দীপকের আনিসের বক্তব্যে তারুণ্যের সেই অপরাজেয় মানসিকতাই প্রকাশিত' হয়েছে, যা 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের একান্ত প্রত্যাশিত।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'আমি বিজয় আর মুক্তি নিয়েই ফিরে আসব।' 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর