"উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেনি।”– মন্তব্যটির সার্থকতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে প্রবন্ধে উল্লিখিত রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা তথা বার্ধক্যের দিকটি প্রতিফলিত না হওয়ায় "উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেনি" মন্তব্যটি সার্থক। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক কাজী নজরুল ইসলাম তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। তরুণরাই সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য দরকার শারীরিক সক্ষমতা ও দৃঢ় মনোবল। তবে তাঁর মতে যারা তরুণ হয়েও সংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ তারা বার্ধক্যের ধারক। উদ্দীপকে বলা হয়েছে, তরুণরা সংগ্রামী। তারা সংগ্রামী মনোবল দিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে জীবন-মরণ পরোয়া না করে সোচ্চার হতে পারে। তরুণরাই একটি সমাজ তথা রাষ্ট্রের সবচেয়ে বড়ো হাতিয়ার। তাদের সম্ভাবনা সীমাহীন। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতিতে তারুণ্যের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেছেন। তবে প্রবন্ধের বার্ধক্যের নানা দিক, তারুণ্যের মাধ্যমে মুক্তজীবন লাভের প্রত্যাশা ইত্যাদি বিষয় উদ্দীপকে নেই। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক নানা বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। সেগুলোর মধ্যে একটি হলো তারুণ্যের হার না-মানা মনোবল, যা দ্বারা তারা অসাধ্য সাধন করতে পারে। এটি উদ্দীপকের কেন্দ্রীয় বিষয়। এ বিষয়টি ছাড়াও প্রবন্ধে তরুণদের আত্মসচেতনতা, বার্ধক্যের বৈশিষ্ট্য, তরুণদের মানসিকতা, বৃদ্ধ হয়েও তারুণ্যকে ধারণ করা আবার তরুণ হয়েও বার্ধক্যকে ধারণ করা, তারুণ্যের মাধ্যমে মুক্তজীবন ইত্যাদি নানা বিষয়ে আলোচনা রয়েছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেনি।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেনি।”– মন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর