"দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।"-কেন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যে প্রাবন্ধিক বলতে চেয়েছেন- যেখানে যৌবনের তেজোদীপ্ত শক্তি নেই, সেখানে দুঃখের অন্ধকার বিরাজমান। 'যৌবনের গান' রচনায় লেখক তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে গতিশীল ও প্রত্যাশাময় করে তোলে। দেশে তারুণ্যশক্তি বৃদ্ধি পেলে দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়। অন্যদিকে, তারুণ্যহীন জীবন নিঃসাড়। তখন জীবন গতিশূন্য হয়ে পড়ে। জীবনের ছন্দপতন ঘটে। ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যায়।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।"-কেন? ব্যাখ্যা করো।
উত্তর