উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মনোভাব তুলে ধরতে পেরেছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'যৌবনের গান' প্রবন্ধের বার্ধক্যের রক্ষণশীলতা, জড়তা, বিষয়ের ইঙ্গিত না থাকায়, উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মনোভাব পুরোপুরি তুলে ধরতে পারেনি। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক জড়তা, রক্ষণশীলতা ত্যাগ করে অগ্রগতির পথে এগিয়ে চলার জন্য যুবকদের উদাত্ত আহ্বান করেছেন। কেননা যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। উদ্দীপকে ছাত্র-জনতার অমিত-সাহসের দিকটি ফুটে উঠেছে। তারা পুলিশ বাহিনীর সকল বাধাবিপত্তি উপেক্ষা করে মাতৃভাষার সম্মান রক্ষায় সংগ্রামী। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। অটল সাধনার প্রতীক যৌবন সকল সংস্কারের বেড়াজাল অতিক্রম করে নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে এগিয়ে যায়। উদ্দীপকের ছাত্রজনতার কর্মকান্ডে আলোচ্য প্রবন্ধের তরুণদের প্রাণচঞ্চলতার দিকটি ফুটে উঠলেও 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত বার্ধক্যের জড়তা বিষয়টি প্রকাশ পায়নি। লেখক মনে করেন বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বয়সে তরুণ হয়েও সংস্কারাচ্ছন্ন মনোভাব, ভীরুতা, পশ্চাৎপদময়তা এসব বৈশিষ্ট্য বার্ধক্যে উপনীত করতে পারে যুবসমাজকে। তাই সকল সংস্কারকে পেছনে ফেলে নতুনত্বকে স্বাগত জানানোর উদাত্ত আহ্বান তাঁর। এদিকটি উদ্দীপকে অনুপস্থিত থাকায়, উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মনোভাব পুরোপুরি ধারণ করতে পারেনি।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকটি 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মনোভাব তুলে ধরতে পেরেছে কি?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর