উদ্দীপকের সাথে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি আলাচনা করো।
উত্তর: উদ্দীপকের ছাত্রজনতার দুরন্ত-দুর্বার প্রাণশক্তির দিকটি 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের অফুরন্ত প্রাণচঞ্চলতার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। "যৌবনের গান' প্রবন্ধে লেখক দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। দুরন্ত উদ্দীপনা ও অটল সাধনার প্রতীক যৌবন সকল সংস্কারের বেড়াজাল ছিন্ন করে সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের দিকে এগিয়ে যায়। উদ্দীপকে যৌবনের দুরন্ত-দুর্বার প্রাণশক্তির দিকটি প্রকাশ পেয়েছে। তারা কার্য্য জারি, বারুদ ভরা নল, টিয়ারশেল কিংবা জেল-জুলুমকে পরোয়া না করে মাতৃভাষার সম্মান রক্ষায় এগিয়ে চলে। 'যৌবনের গান' প্রবন্ধেও লেখক তরুণদের অফুরন্ত প্রাণচাঞ্চল্যের কথা উল্লেখ করেছেন। তারা সকল প্রকার রক্ষণশীলতা, জড়তা ও পশ্চাৎপদতা পেছনে ফেলে নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হয়। এদিক থেকে উদ্দীপকের সাথে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি আলাচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর