'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক কোন প্রসঙ্গে রবীন্দ্রনাথের 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাংশটি ব্যবহার করেছেন? বর্ণনা কর।
উত্তর: ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা রবীন্দ্রনাথের 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাংশটি ব্যবহার করেছেন সমাজের বিধি-ব্যবস্থা নারীদের ও পুরুষদের অবস্থা থেকে সম্পূর্ণ পৃথক রাখা প্রসঙ্গে। ➤ সমাজে নারীদের চিন্তাভাবনার ক্ষেত্রটি সবসময় সীমাবদ্ধ করে রাখা হয়। নারীরা যে পুরুষের মতো দায়িত্বশীল কোনো চিন্তাভাবনা করতে পারবে না—তা সমাজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। নারীকে সবসময় এমন শিক্ষা দেওয়া হয় যে, তারা যেন স্বামীর ছায়াতুল্য সহচরী হয়ে থাকে। আসলে নারীর চিন্তাশক্তিকে বিস্তৃত হতে দেওয়া হয় না—এটি বোঝানোর জন্যই লেখিকা 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাংশটি ব্যবহার করেছেন। সারকথা: সমাজের বিধি-ব্যবস্থা নারীদের ও পুরুষদের অবস্থান থেকে সম্পূর্ণ পৃথক রেখেছে—এ প্রসঙ্গেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা রবীন্দ্রনাথের 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাংশটি ব্যবহার করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক কোন প্রসঙ্গে রবীন্দ্রনাথের 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাংশটি ব্যবহার করেছেন? বর্ণনা কর।
উত্তর