ডুডিথের প্রতিভা বিকাশের অন্তরায়সমূহ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে আলোচিত হয়েছে।" মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: "ডুডিথের প্রতিভা বিকাশের অন্তরায়সমূহ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে আলোচিত হয়েছে।" মন্তব্যটি যথার্থ। নারীরা সমাজে বরাবরই অবহেলিত। সমাজের কোন গুরুত্বপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তাদের প্রতি অবমাননাকর আচরণের পেছনে একদিকে যেমন পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা দায়ী, অন্যদিকে তেমনই তাদের দাসত্ব মনোভাবও দায়ী। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া নারীর প্রতি বৈষম্যের কথা বলেছেন। তিনি বলেছেন, নারীর জন্য শিক্ষার ব্যবস্থা করা হয় না। ধর্মীয়ভাবে যতটুকু সম্পদ তার পাওয়ার কথা সেগুলোও সে পায় না। উদ্দীপকে দেখা যায়, ডুডিথের প্রতিভা বিকাশে তার পরিবার কোনো উদ্যোগ নেয়নি। অথচ একই প্রতিভার অধিকারী ভাইয়ের জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। অন্যদিকে ডুডিথকে ঘরে কাজ করতে বলা হয়েছে। নারী বলে তার কাজ শুধু ঘর সামলানো। ডুডিথ বাবা-মায়ের কাছ থেকে তার ভাইয়ের মতো আনুকূল্য পায়নি। তার প্রতিভা বিকাশের জন্য শিক্ষার ব্যবস্থা না করে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। পুরুষতান্ত্রিক মানসিকতাই ডুভিখের প্রতিভা বিকাশের অন্তরায়। রোকেয়া 'অর্ধাঙ্গী' প্রবন্ধে এ কথাগুলো বলেছেন। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
ডুডিথের প্রতিভা বিকাশের অন্তরায়সমূহ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে আলোচিত হয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর