'অর্ধাঙ্গী' প্রবন্ধে মানসিক দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'অর্থালী' প্রবন্ধে লেখক মানসিক দাসত্ব বলতে মানসিকভাবে নারীদের পরাধীন জীবনযাপন এবং প্রতিবাদ না করে পুরুষের অধীনেই থাকাকে গৌরবজনক মনে করাকে বুঝিয়েছেন। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীর সমস্যার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে নারীর মানসিক দাসত্ব, অশিক্ষা ও অন্ধবিশ্বাসকে। মানসিক দাসত্বের কারণে যুগ যুগ ধরে নারীর অন্তর-বাহির, হৃদয়-মস্তিষ্ক সবই দাসী হয়ে পড়েছে। শিক্ষার অভাবে তারা বিভিন্ন ক্ষেত্রেই পুরুষের তুলনায় পেছনে পড়ে থাকে; তাই অনেকে স্বাধীন উপার্জনক্ষম হওয়া সত্ত্বেও নিজেদেরকে স্বামীর দাসীই মনে করে। সারকথা: নিজেকে স্বাধীন না ভাবার মানসিকতা নিয়ে পরাধীন থাকাই নারীর মানসিক দাসত্ব।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
'অর্ধাঙ্গী' প্রবন্ধে মানসিক দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর