শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বাঙালি মুসলিম নারীর পারিবারিক কল্পনার যে চিত্র প্রতিফলিত হয়েছে- সেই সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর: ➤ উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বাঙালি মুসলিম নারীর পারিবারিক বঞ্চনার যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আমার দৃষ্টিতে বড় বৈষম্যপূর্ণ, মর্মন্তুদ ও করুণ। ➤ বাঙালি মুসলিম পরিবারের ধারণা, অবলা বলে রন্ধন কাজ ও সন্তান জন্মদান ছাড়া নারীর আর কিছুই করার নেই। আর পুরুষ সবল বলে সবকিছু করার অধিকারী। এই মিথ্যাকে পুঁজি করেই পুরুষ শ্রেষ্ঠত্বের দাবিদার এবং নারীরাও অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বলা হয়েছে, 'মহম্মদীয় আইনে' দেখা যায় যে, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক পাবে। কিন্তু এ নিয়মটি পুস্তকেই সীমাবন্ধ। কার্যত কন্যার ভাগে কিছুই থাকে না। উদ্দীপকের মুসলিম পরিারে নারীর এমনই বঞ্চনার নানা চিত্র 'অর্ধাঙ্গী' প্রবন্ধে দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, হুমায়ূন কবির সাহেবের মৃত্যুর পর তাঁর দুই পুত্র পিতার দোতলা বাড়ি এবং সহায়-সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোনকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয় না। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাওয়ায় এবং কিছু উপহার দেয়। ➤ মুসলিম সমাজের পারিবারিক দৃষ্টিভঙ্গি ও বিধিব্যবস্থা নারীদের পুরুষের অবস্থা থেকে অনেক ক্ষেত্রে পৃথক ও বঞ্চিত করে রেখেছে। কেননা পুরুষকে যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে নারীকে সেখানে শুধু মক্তবে আরবি শিক্ষা, ঘরে বসেই শিশুশিক্ষা, রান্নাবান্না ও সংসার চালানোর শিক্ষা দেওয়া হচ্ছে। পুরুষের বিদ্যার গতির সীমা নেই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর 'বোধোদয়' পর্যন্ত। এছাড়াও সন্তানের প্রতি পিতার স্নেহ, যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তির ক্ষেত্রেও মুসলিম পারিবারিক জীবনে কন্যা অপেক্ষা পুত্রের প্রতি পক্ষপাতিত্বের মাত্রা বেশি দেখা যায়। • সারকথা: বাঙালি মুসলিম নারীর পারিবারিক বঞ্চনার চিত্র বড় বৈষম্যপূর্ণ, মর্মন্ত্রণ ও করণ, যা উদ্দীপক ও প্রবন্ধ উত্তর জায়গায়ই ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল

উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বাঙালি মুসলিম নারীর পারিবারিক…

উদ্দীপক

হুমায়ূন কবির সাহেব দুই পুত্র এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর কয়েক দিনের মাথায় তাঁর দুই পুত্র আলমগীর কবির ও আনসার কবির পিতার দোতলা বাড়ি এবং সহায় সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোন নুসরাত কবিরকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয়নি। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাইয়েছে এবং কিছু উপহার দিয়েছে। [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]

উত্তর

'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি উদ্ধৃত হয়েছে।

উত্তর

➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে অপার্থিব সম্পত্তি বলতে সন্তানের প্রতি পিতার স্নেহ, যত্ন ইত্যাদিকে বোঝানো হয়েছে। ➤ লেখক অপার্থিব সম্পত্তির প্রসঙ্গে বলেন, এখানেও পক্ষপাতিত্বের মাত্রা বেশি। পিতার ওই যত্ন, স্নেহ, হিতৈষিতার অর্ধেকও মেয়েরা পায় না। যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারজন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য দুজন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন না। যেখানে পুত্রকে তিনটা (বিএ পর্যন্ত) পাশ করান, সেখানে কন্যাকে দেড়টা পাস (এন্ট্রান্স পাশ ও এফ. এ. ফেল) করান না। পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা অগুণতি, বালিকাদের বিদ্যালয়ের সংখ্যা পাওয়াই যায় না। তারকথা: অর্থালী' প্রবন্ধে অপার্থিব সম্পত্তি বলতে সন্তানের প্রতি পিতার রেহ, বয় ইত্যাদিকে বোঝানো হয়েছে।

উত্তর

➤ নারীকে তার প্রাপ্য অধিকার থেকে পারিবারিক ও সামাজিক জীবনের সর্বস্তরে বঞ্চিত করার পুরুষতান্ত্রিক মানসিকতার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য রয়েছে। ➤ পুরুষশাসিত সমাজে নারীকে চিন্তা করা হয় পুরুষের ভোগের সামগ্রী বা দাসী হিসেবে। তাই নারীদেরও যে মন আছে, কামনা- বাসনা আছে, তারাও যে জীব, তাদেরও যে ইচ্ছাশক্তি ও অনুভব শক্তি রয়েছে এসব কথা পুরুষরা যেন মানতেই পারে না। আর নারীরাও এই বিধান স্রষ্টার বিধান বলেই বিশ্বাস করে মেনে নেয়। ➤ উদ্দীপকের হুমায়ুন কবির সাহেব দুই পুত্র ও এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েক দিনের মাথায় তাঁর দুই পুত্র আলমগীর কবির ও আনসার কবির পিতার দোতলা বাড়ি এবং সহায়-সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোন নুসরাত কবিরকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয়নি। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাইয়েছে এবং কিছু উপহার দিয়েছে। 'অধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া বলেন, 'মহম্মদীয় আইন' অনুসারে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক পাবে। কিন্তু এ নিয়মটি পুস্তকেই সীমাবদ্ধ। যদি একটু পরিশ্রম করে কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখা যায়, কিংবা জমিদারি পরিদর্শন করা যায়, তবে দেখা যাবে, কার্যত কন্যার ভাগে শূন্য (০) কিংবা যৎসামান্য পড়েছে। উদ্দীপকের নুসরাত কবিরের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধে এই বিষয়ে সাদৃশ্য বিদ্যমান। সারকথা: নারীকে তার প্রাপ্য অধিকার থেকে পারিবারিক। ও সামাজিক জীবনের সর্বস্তরে বঞ্চিত করার পুরুষতান্ত্রিক মানসিকতার দিকটি উদ্দীপক ও প্রবন্ধ উভয় জায়গায়ই ফুটে উঠেছে।

উত্তর

➤ উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বাঙালি মুসলিম নারীর পারিবারিক বঞ্চনার যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আমার দৃষ্টিতে বড় বৈষম্যপূর্ণ, মর্মন্তুদ ও করুণ। ➤ বাঙালি মুসলিম পরিবারের ধারণা, অবলা বলে রন্ধন কাজ ও সন্তান জন্মদান ছাড়া নারীর আর কিছুই করার নেই। আর পুরুষ সবল বলে সবকিছু করার অধিকারী। এই মিথ্যাকে পুঁজি করেই পুরুষ শ্রেষ্ঠত্বের দাবিদার এবং নারীরাও অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বলা হয়েছে, 'মহম্মদীয় আইনে' দেখা যায় যে, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক পাবে। কিন্তু এ নিয়মটি পুস্তকেই সীমাবন্ধ। কার্যত কন্যার ভাগে কিছুই থাকে না। উদ্দীপকের মুসলিম পরিারে নারীর এমনই বঞ্চনার নানা চিত্র 'অর্ধাঙ্গী' প্রবন্ধে দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, হুমায়ূন কবির সাহেবের মৃত্যুর পর তাঁর দুই পুত্র পিতার দোতলা বাড়ি এবং সহায়-সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোনকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয় না। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাওয়ায় এবং কিছু উপহার দেয়। ➤ মুসলিম সমাজের পারিবারিক দৃষ্টিভঙ্গি ও বিধিব্যবস্থা নারীদের পুরুষের অবস্থা থেকে অনেক ক্ষেত্রে পৃথক ও বঞ্চিত করে রেখেছে। কেননা পুরুষকে যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে নারীকে সেখানে শুধু মক্তবে আরবি শিক্ষা, ঘরে বসেই শিশুশিক্ষা, রান্নাবান্না ও সংসার চালানোর শিক্ষা দেওয়া হচ্ছে। পুরুষের বিদ্যার গতির সীমা নেই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর 'বোধোদয়' পর্যন্ত। এছাড়াও সন্তানের প্রতি পিতার স্নেহ, যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তির ক্ষেত্রেও মুসলিম পারিবারিক জীবনে কন্যা অপেক্ষা পুত্রের প্রতি পক্ষপাতিত্বের মাত্রা বেশি দেখা যায়। • সারকথা: বাঙালি মুসলিম নারীর পারিবারিক বঞ্চনার চিত্র বড় বৈষম্যপূর্ণ, মর্মন্ত্রণ ও করণ, যা উদ্দীপক ও প্রবন্ধ উত্তর জায়গায়ই ফুটে উঠেছে।
HSCBangla 1st Paperগদ্য : অর্ধাঙ্গী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। সেই দিবসে বক্তৃতা দিতে গিয়ে নারীজাগরণে দীক্ষিত নাসিরা সিদ্দিকা বলেন, উনিশ শতকে বাংলামোদ নারীসমাজের অবস্থা ছিল খুবই ভয়াবহ। নারীর অধিকার বলতে কিছুই ছিল না তখন। খুশির সংবাদ হচ্ছে, বর্তমানে নারীর অবদা পূর্বের মতো ভয়াবহ নয়, তারা অনেকটাই জেগে উঠেছে, তবে ভারা এখনও পুরোপুরি জেগে উঠতে পারেনি, তাই তাদের জেগে উঠতে হবে। সমাজ ও দেশের স্বার্থে নারীকে তার অধিকার সচেতন হয়ে পুরুষের সমধর্মী হয়ে উঠতে হবে।
ক
কলম্বাসকে লোকেরা কী বলেছিল?
খ
"অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।" উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশাপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত নারীর অধিকার সচেতন হয়ে জেগে ওঠার বিষয়টিই 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূল কথা।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।" উক্তিটি ব্যাখ্যা কর।

"অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।" উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কলম্বাসকে লোকেরা কী বলেছিল?

কলম্বাসকে লোকেরা কী বলেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সানজিদা শিক্ষিত নারী। বিয়ে হয়েছে একজন শিক্ষিত ছেলের সঙ্গে। কিন্তু সানজিদার শ্বশুর-শাশুড়ি কিছুটা রক্ষণশীল স্বভাবের মানুষ, তাই সানজিদাকে চাকরি করতে বারণ করে। সানজিদাও চাকরি করতে তেমন একটা আগ্রহ দেখায় না, ফলে তার পরিবারের আশানুরূপ অগ্রগতিও হয় না। অন্যদিকে সানজিদার বান্ধবী ববিতার শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ববিতা ও তার স্বামী উভয়েই চাকরি করে পরিবারের অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে।
ক
'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি কার লেখা?
খ
লেখক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন?- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা 'অধালী' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের ববিতার মধ্যে নারীসভার যে জাগরণ লক্ষ করা যায় তা-ই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক কামনা করেছেন।" মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.লেখক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন?- ব্যাখ্যা কর।

লেখক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন?- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি কার লেখা?

'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জগতের কেউ-ই আপনার একার শক্তিতে স্বয়ংসম্পূর্ণ নয়। নিত্যদিনের চাহিদা পূরণ করে কোনো একক ব্যক্তি যদি সুখী হতে চান, তবে অনেকের কাছেই হাত পাততে হবে, অনেক সহযোগিতা গ্রহণ করতে হবে। যাদের সহযোগিতা গ্রহণ করবেন তারা ওই ব্যক্তির চেয়ে বেশি বা কম শক্তিশালী হয়ে থাকেন। অর্থাৎ শক্তি নয়, প্রয়োজন পূরণ করাই মুখ্য বিষয়। এক্ষেত্রে কোনো পুরুষ যদি আপনার শক্তির বিচারে নারীকে খাটো করে দেখেন, তবে তা হাস্যকর হবে। কারণ প্রয়োজনের বিচারে নারী-পুরুষ উভয়ে পরস্পরের মুখাপেক্ষী এবং এ প্রয়োজনীয়তা চিরন্তন।
ক
ঈশ্বর কার অপেক্ষা অধিক করুণাময়?
খ
প্রত্যেকেই প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন?
গ
উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
" উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকের চেতনা ভাবগত দিক থেকে একই।" মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রত্যেকেই প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন?

প্রত্যেকেই প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ঈশ্বর কার অপেক্ষা অধিক করুণাময়?

ঈশ্বর কার অপেক্ষা অধিক করুণাময়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকে উল্লিখিত নারীর অধিকার সচেতন হয়ে জেগে ওঠার বিষয়টিই 'অর্ধাঙ্গী' প্রবন্ধেউদ্দীপকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশাপূর্ণ? ব্যাখ্যা কর।"অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।" উক্তিটি ব্যাখ্যা কর।কলম্বাসকে লোকেরা কী বলেছিল?উদ্দীপকের ববিতার মধ্যে নারীসভার যে জাগরণ লক্ষ করা যায় তা-ই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা 'অধালী' প্রবন্ধের সঙ্গে কীলেখক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন?- 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি কার লেখা?" উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকের চেতনা ভাবগত দিক থেকে একই।" মন্তব্যটি বিউদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।প্রত্যেকেই প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন?ঈশ্বর কার অপেক্ষা অধিক করুণাময়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।