"আমি আজ তাঁহাদের দলে, যাহারা কর্মী নন ধ্যানী"- উক্তিটি কার?
ক. প্রমথ চৌধুরীর
খ. কাজী নজরুল ইসলামের
গ. সুকান্ত ভট্টাচার্যের
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর: কাজী নজরুল ইসলামের
ব্যাখ্যা: উক্তিটি কাজী নজরুল ইসলামই তাঁর 'যৌবনের গান' প্রবন্ধে বলেছেন। ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের জবাবে কাজী নজরুল ইসলাম তাঁর 'যৌবনের গান' ভাষণটি প্রদান করেন। এই প্রবন্ধে তিনি তারুণ্যের জয়গান গেয়েছেন এবং যুবসমাজকে জড়তা ভেঙে নতুনের আহ্বানে জেগে ওঠার প্রেরণা দিয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · MCQ