শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে 'মাসি-পিসি' গল্পের জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা পুরুষদের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নিগৃহীত হয়। বাঙালি সমাজে জামাইকে আদর-যত্ন করলেও তারা স্ত্রীর প্রতি সেই পরিমাণ সহনশীল আচরণ করে না। বরং তাদেরকে প্রায়ই মারধর করে। উদ্দীপকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের হাতে রাশেদা নামের এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার দিকটি তুলে. ধরা হয়েছে। এখানে পিতৃহীন রাশেদা তার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। রাশেদার স্বামীর এই হীন কর্মকান্ড ও চারিত্রিক বৈশিষ্ট্য 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুর কর্মকাণ্ড ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জগুও তার গর্ভবতী স্ত্রী আহ্লাদিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। জগু আহ্লাদিকে খেতে না দিয়ে দিনরাত খুঁটির সঙ্গে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। জগুও নেশা করে। আহ্লাদির মাসি-পিসি জগুকে জামাই আদর করলেও সে আহ্লাদির প্রতি কোনো স্নেহ-মমতা দেখায় না। অর্থলোভী জগুর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদি শ্বশুরবাড়ি থেকে মরমর অবস্থায় মাসি-পিসির কাছে এসে আশ্রয় নেয়। এভাবে স্ত্রীর ওপর অমানবিক আচরণ, অত্যাচার ও নির্যাতনের দিক থেকে উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে 'মাসি-পিসি' গল্পের জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাদৃ…

উদ্দীপক

পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয় নিয়ে স্বামী-শাশুড়িকে জেলে পাঠায়।

Dhaka · 2024

উত্তর

বাজারের তোলা নিয়ে মাসি-পিসির সঙ্গে সরকার বাবুর ঝগড়া হয়।

উত্তর

"ফের আসুক, আদরে রাখব যদ্দিন থাকে।"- কথাটি মাসি বলেছে কৈলাশকে আহ্লাদির স্বামী জগুর শ্বশুরবাড়ি আসা প্রসঙ্গে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তা সত্ত্বেও তারা মাতৃস্নেহে আহ্লাদিকে আগলে রাখে অত্যাচারী স্বামী জগু এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে। যৌতুকলোভী জগু মাসি-পিসির কাছে কৈলাশের মাধ্যমে খবর পাঠায় আহ্লাদি সম্পর্কে। কৈলাশ জানায় যে জগু নেশা ছেড়ে দিয়েছে। সে আর আগের জগু নেই। এখন সে বউকে নিতে চায়। তাই কৈলাশ মাসি-পিসিকে বলে- "আমি বলি কী, নিজেরা যেচে এবার পাঠিয়ে দেও মেয়াকে।" তখন মাসি তাকে জানায়, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকেপোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়িবাঁধা হয়ে থাকতে তারা মেয়ে পাঠাবে না। তবে আহ্লাদির স্বামী যদি ফের আসে তাহলে তাকে তারা আদর-যত্ন করবে। কারণ বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। প্রশ্নোক্ত কথাটিতে এটাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে 'মাসি-পিসি' গল্পের জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা পুরুষদের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নিগৃহীত হয়। বাঙালি সমাজে জামাইকে আদর-যত্ন করলেও তারা স্ত্রীর প্রতি সেই পরিমাণ সহনশীল আচরণ করে না। বরং তাদেরকে প্রায়ই মারধর করে। উদ্দীপকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের হাতে রাশেদা নামের এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার দিকটি তুলে. ধরা হয়েছে। এখানে পিতৃহীন রাশেদা তার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। রাশেদার স্বামীর এই হীন কর্মকান্ড ও চারিত্রিক বৈশিষ্ট্য 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুর কর্মকাণ্ড ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জগুও তার গর্ভবতী স্ত্রী আহ্লাদিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। জগু আহ্লাদিকে খেতে না দিয়ে দিনরাত খুঁটির সঙ্গে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। জগুও নেশা করে। আহ্লাদির মাসি-পিসি জগুকে জামাই আদর করলেও সে আহ্লাদির প্রতি কোনো স্নেহ-মমতা দেখায় না। অর্থলোভী জগুর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদি শ্বশুরবাড়ি থেকে মরমর অবস্থায় মাসি-পিসির কাছে এসে আশ্রয় নেয়। এভাবে স্ত্রীর ওপর অমানবিক আচরণ, অত্যাচার ও নির্যাতনের দিক থেকে উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে 'মাসি-পিসি' গল্পের জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।” – উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে মানুষকে একে অন্যের প্রতি সদয় ও সহানুভূতিশীল হতে হয়। অন্যায়- অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পিতৃ-মাতৃহীন এবং স্বামী জগুর নির্যাতনের শিকার অসহায় আহ্লাদিকে আশ্রয় দেয়। গ্রামের বিকৃত রুচির মানুষের হাত থেকে আহ্লাদিকে বাঁচাতে তারা হাতে দা-বঁটি, কাটারি তুলে নেয়। এই প্রতিবাদী চেতনা ও সচেতনতা বোধটি উদ্দীপকের রাশেদার মধ্যেও লক্ষ করা যায়। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ির মানসিক নির্যাতন এবং নেশাখোর স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে একসময় প্রতিবাদী হয়ে ওঠে। সে নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয় নিয়ে স্বামী-শাশুড়িকে জেলে পাঠায়। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি আহ্লাদিকে নিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারে না। দরিদ্র ও অসহায় বলে লালসা-উন্মত্ত জোতদার ও দারোগা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। তখন 'মাসি-পিসি' প্রতিবাদ করে রুখে দাঁড়ায়। প্রতিবেশীদের ও বাবাঠাকুর, ও-ঘোষ মশায়, ও জনাদ্দন, ও গো কালুর মা, বিপিন, বংশী ইত্যাদি নাম ধরে তারা হাঁক দেয়। পাড়ায় হাঁকাহাঁকি-ডাকাডাকি শুরু হয়ে গেলে কানাই দলবল নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের রাশেদাও সচেতন হয়ে আইনের আশ্রয় নিয়ে নির্যাতনের হাত থেকে রক্ষা পায়। এসব দিক বিচারে তাই বলা যায়, নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাপ-মা মরা অভাগী মেয়ে প্রতিমা দরিদ্র কাকা-কাকির কাছে বড় হয়েছে। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে অনেক কষ্টে ভাই-ঝিকে বিয়ে দেন কাকা। অভাগী প্রতিমা শ্বশুরবাড়িতেও সুখের নাগাল পায় না। কারণ, তার কাকার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য স্বামী-শাশুড়ি তার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এমনকি অন্তঃসত্ত্বা জেনেও তার স্বামী একদিন মারধর করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে, প্রতিমা কোনোরকমে পালিয়ে কাকা-কাকীর কাছে চলে আসে। ভাইঝির এমন পরিস্থিতি বিবেচনা করে কাকা-কাকী সিদ্ধান্ত নেয়, অমন শ্বশুরবাড়িতে তাকে আর পাঠাবে না তারা।

Comilla · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
খ
'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
ঘ
"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটি সন্দেহাতীতভাবে প্রকাশিত হয়েছে"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।

Sylhet · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
খ
'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?
গ
উদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
ঘ
"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।

Barisal · 2019

ক
পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?
খ
'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
ঘ
'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটিউদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নি'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দউদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচন'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।