শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মুলভাব কতটু প্রতিফলিত হয়েছে? তোমার মতামত দাও।

উত্তর: 'মাসি-পিসি' পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর ঘুরে দাঁড়ানোর গল্প হওয়ায় উদ্দীপকে গল্পের মূলভাব আংশিকভাবে প্রতিফলিত হয়েছে। পুরুষশাসিত সমাজে নারীরা অসহায় ও বঞ্চিত হয়ে চলেছে নিরন্তন। এই বঞ্চিত নারী সমাজের প্রতিনিধি মাসি-পিসি ও আহ্লাদি। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাধিগ্রস্ত পুরুষশাসিত সমাজের কাছে তারা হার মানেনি। মাসি-পিসি নিজেদের জীবিকার ব্যবস্থা নিজেরাই করেছে। আবার পিতৃমাতৃহীন আহ্লাদির দায়িত্বভার গ্রহণ করেছে। সমাজের লালসা-উন্মত্ত শ্রেণির কবল থেকে রক্ষা পেতে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে। উদ্দীপকের বুজিকে তার পরিবার বনিয়াদি ঘরে অনেক আশা করে বিয়ে দিয়েছিল। কিন্তু এই বিয়ে তার জীবনে সুখ এনে দিতে পারেনি। স্বামী ও শ্বশুরবাড়ির লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করতে না পেরে অকালেই তাকে প্রাণ হারাতে হয়। উদ্দীপকে পুরুষশাসিত সমাজে নারীর প্রতি অমানবিক আচরণের করুণ পরিণতি দেখানো হয়েছে। এইসব নির্যাতিত নারীদের জীবনবাস্তবতা 'মাসি-পিসি' গল্পেও ফুটে উঠেছে, তবে এখানে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নারীর সামাজিক সচেতনমূলক প্রতিরোধের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। তাই বলা যায়, উদ্দীপকে নারী নির্যাতন এবং সামাজিকভাবে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে এলেও 'মাসি-পিসি' গল্পের মূলভাবে ফুটে ওঠা নারীর অস্তিত্বরক্ষায় তার সাহসী পদক্ষেপের বিষয়টি অনুপস্থিত। ফলে উদ্দীপকটি গল্পের মূলভাবকে আংশিকভাবে ধারণ করেছে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মুলভাব কতটু প্রতিফলিত হয়েছে? তোমার মতা…

উদ্দীপক

এইখানে তোর বুজির কার, পরীর মতন মেয়ে, বিয়ে নিয়েছিনু কাজিদের বাড়ি দিয়ানি ঘর পেরে। এত আদরের দুলিতে ভাষারা ভালোবাসিত না মোটে, হাতেতে মণি না মারিত কারে শত যে মারিত ঠোঁটে।

Jessore · 2023

উত্তর

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

উত্তর

আহ্লাদিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমান ছলছল চোখে তাকায় তার দিকে। আহ্লাদির চেয়ে বয়সে ছোট মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল। অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল । কিন্তু তার ভালোর জন্যই তাকে জোর-জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায় রহমান। সেখানে গিয়ে অল্পদিন পরেই মেয়েটা মারা যায়। একই সমস্যার শিকার আহ্লাদিকে দেখে মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে।

উত্তর

পরিণতি ভিন্ন হলেও উদ্দীপকের বুজির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির বিবাহিত জীবনের দুঃখকষ্ট এক ও অভিন্ন। পুরুষশাসিত সমাজে নারীরা প্রতিনিয়তই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক লাঞ্ছিত ও নির্যাতিত হয়। আহ্লাদি এমনই নির্যাতনের শিকার। সে চার মাসের অন্তঃসত্ত্বা, অথচ তার স্বামী তাকে নানাভাবে শারীরিক- মানসিক নির্যাতন করত। খেতে না দিয়ে দিনরাত খুঁটির সাথে বেঁধে রাখত, কলকেপোড়া ছ্যাঁকা দিত। শ্বশুরবাড়ির লাঞ্ছনা সহ্য করতে হতো প্রতিনিয়ত। এসব অত্যাচার মেনে নিতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে এবং মাসি-পিসির আশ্রয়ে জীবন শুরু করে। আর মাসি-পিসিও আহ্লাদির অস্তিত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে। উদ্দীপকের বুজিকে বনিয়াদি পরিবারে বিয়ে দেওয়া হয়। কিন্তু বুজির বিবাহিত জীবন সুখের ছিল না। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন করত। শারীরিক নির্যাতন না করলেও নিজেদের আচার- ব্যবহার আর কথাবার্তায় তারা সবসময়ই বুজিকে অবহেলা ও অবজ্ঞা করত। এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে অকালেই বুজি প্রাণ হারায়। উদ্দীপকের বুজি ও গল্পের আহ্লাদি দুজনই বিবাহিত জীবনে অন্যায়- অত্যাচারের শিকার। বিবাহিত জীবন তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য ছিল না। তবে আহ্লাদি এই অনিরাপদ জীবন থেকে বাঁচতে মাসি-পিসিকে পাশে পেলেও বুজি তা পায়নি। মৃত্যুই ছিল তার জীবনের শেষ পরিণতি। তাই বলা যায় বুজি ও আহ্লাদির জীবনযন্ত্রণা এক হলেও পরিণতি ছিল ভিন্ন।

উত্তর

'মাসি-পিসি' পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর ঘুরে দাঁড়ানোর গল্প হওয়ায় উদ্দীপকে গল্পের মূলভাব আংশিকভাবে প্রতিফলিত হয়েছে। পুরুষশাসিত সমাজে নারীরা অসহায় ও বঞ্চিত হয়ে চলেছে নিরন্তন। এই বঞ্চিত নারী সমাজের প্রতিনিধি মাসি-পিসি ও আহ্লাদি। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাধিগ্রস্ত পুরুষশাসিত সমাজের কাছে তারা হার মানেনি। মাসি-পিসি নিজেদের জীবিকার ব্যবস্থা নিজেরাই করেছে। আবার পিতৃমাতৃহীন আহ্লাদির দায়িত্বভার গ্রহণ করেছে। সমাজের লালসা-উন্মত্ত শ্রেণির কবল থেকে রক্ষা পেতে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে। উদ্দীপকের বুজিকে তার পরিবার বনিয়াদি ঘরে অনেক আশা করে বিয়ে দিয়েছিল। কিন্তু এই বিয়ে তার জীবনে সুখ এনে দিতে পারেনি। স্বামী ও শ্বশুরবাড়ির লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করতে না পেরে অকালেই তাকে প্রাণ হারাতে হয়। উদ্দীপকে পুরুষশাসিত সমাজে নারীর প্রতি অমানবিক আচরণের করুণ পরিণতি দেখানো হয়েছে। এইসব নির্যাতিত নারীদের জীবনবাস্তবতা 'মাসি-পিসি' গল্পেও ফুটে উঠেছে, তবে এখানে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নারীর সামাজিক সচেতনমূলক প্রতিরোধের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। তাই বলা যায়, উদ্দীপকে নারী নির্যাতন এবং সামাজিকভাবে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে এলেও 'মাসি-পিসি' গল্পের মূলভাবে ফুটে ওঠা নারীর অস্তিত্বরক্ষায় তার সাহসী পদক্ষেপের বিষয়টি অনুপস্থিত। ফলে উদ্দীপকটি গল্পের মূলভাবকে আংশিকভাবে ধারণ করেছে।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাপ-মা মরা অভাগী মেয়ে প্রতিমা দরিদ্র কাকা-কাকির কাছে বড় হয়েছে। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে অনেক কষ্টে ভাই-ঝিকে বিয়ে দেন কাকা। অভাগী প্রতিমা শ্বশুরবাড়িতেও সুখের নাগাল পায় না। কারণ, তার কাকার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য স্বামী-শাশুড়ি তার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এমনকি অন্তঃসত্ত্বা জেনেও তার স্বামী একদিন মারধর করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে, প্রতিমা কোনোরকমে পালিয়ে কাকা-কাকীর কাছে চলে আসে। ভাইঝির এমন পরিস্থিতি বিবেচনা করে কাকা-কাকী সিদ্ধান্ত নেয়, অমন শ্বশুরবাড়িতে তাকে আর পাঠাবে না তারা।

Comilla · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
খ
'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
ঘ
"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটি সন্দেহাতীতভাবে প্রকাশিত হয়েছে"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।

Sylhet · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
খ
'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?
গ
উদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
ঘ
"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।

Barisal · 2019

ক
পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?
খ
'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
ঘ
'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটিউদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নি'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দউদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচন'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।