শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের পিসি চরিত্রের প্রতিনিধিত্ব করে। মানবজীবনে চলার পথে নানা ধরনের ঘটনা ঘটে। এর মধ্যে কোনোটার স্মৃতি সুখকর আবার কোনটা দুঃখময়। জীবনে যাই ঘটুক না কেন, সবকিছুকে পাশে রেখে চলার পথে এগিয়ে যেতে হয়। 'মাসি-পিসি' গল্পের এমনই এক চরিত্র হলো পিসি। তার বিয়ে হলেও অল্প বয়সে স্বামীকে হারিয়ে সে বিধবা হয়। তারপর সে আশ্রয় নেয় ভাইয়ের বাড়ি। এখানে সে আহ্লাদির মাসির সঙ্গে মিলে বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে তার বাবা-মাহারা ভাইয়ের মেয়েকে খুব ভালোবাসে। তাকে নিয়ে নানান দুশ্চিন্তা করে। পিসির যে অবস্থান তার প্রায় সবই পাওয়া যায় উদ্দীপকের সাহেলার মধ্যে। সেও জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য সবজি বিক্রি করে। এদিক থেকে উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের পিসি চরিত্রকে প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? …

উদ্দীপক

স্বামী পরিত্যক্তা সাহেলা শহরের অলিগলিতে শাক-সবজি বিক্রি করে জীবন চালায়। অবস্থাসম্পন্ন ঘরে বিয়ে হলেও ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। জীবনযুদ্ধে হার না মানা সাহেলা দুই সন্তানের লেখাপড়াও চালিয়ে যাচ্ছে। যখন ঘরের বাইরে থাকে, তখন তার চিন্তার শেষ থাকে না সোম ও মেয়ে ময়নার জন্য। আবার রাতেও নির্বিঘ্নে ঘুমাতে পারে না গুন্ডা-বদমাশদের অত্যাচারে।

Comilla · 2024

উত্তর

'মাসি-পিসি' গল্পে আহ্লাদির বাবা মহামারি কলেরা রোগে মারা গিয়েছিল।

উত্তর

"নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।"- লালসা-উন্মত্ত পুরুষের দৃষ্টি আহ্লাদির ওপর পড়ায় তার যে মনোভাব সৃষ্টি হয়, উক্তিটির মাধ্যমে তাই রোঝানো হয়েছে। 'মাসি-পিসি' গল্পে পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ. হয়ে পিতৃগৃহে তার পিসি ও মাসির কাছে আশ্রয় নেয়। তারা ছাড়া আহ্লাদির আর আপন বলতে কেউ নেই। দরিদ্র জীবনেও মাসি-পিসি তাকে পরম যত্নে আগলে রাখে। তরুণ বয়সি আহ্লাদির ওপর সমাজের লালসা-উন্মত্ত জোতদার, গুন্ডা-বদমাশসহ অনেকেরই দৃষ্টি রয়েছে। এছাড়া সে যেখানেই যায় না কেন সেখানেই যেন হীন চরিত্রের পুরুষেরা তার দিকে লালসার দৃষ্টিতে তাকায়। সেসব কথা মনে পড়ায় আহ্লাদির মনের মধ্যে প্রশ্নোক্ত ভাবের উদয় হয়।

উত্তর

উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের পিসি চরিত্রের প্রতিনিধিত্ব করে। মানবজীবনে চলার পথে নানা ধরনের ঘটনা ঘটে। এর মধ্যে কোনোটার স্মৃতি সুখকর আবার কোনটা দুঃখময়। জীবনে যাই ঘটুক না কেন, সবকিছুকে পাশে রেখে চলার পথে এগিয়ে যেতে হয়। 'মাসি-পিসি' গল্পের এমনই এক চরিত্র হলো পিসি। তার বিয়ে হলেও অল্প বয়সে স্বামীকে হারিয়ে সে বিধবা হয়। তারপর সে আশ্রয় নেয় ভাইয়ের বাড়ি। এখানে সে আহ্লাদির মাসির সঙ্গে মিলে বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে তার বাবা-মাহারা ভাইয়ের মেয়েকে খুব ভালোবাসে। তাকে নিয়ে নানান দুশ্চিন্তা করে। পিসির যে অবস্থান তার প্রায় সবই পাওয়া যায় উদ্দীপকের সাহেলার মধ্যে। সেও জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য সবজি বিক্রি করে। এদিক থেকে উদ্দীপকের সাহেলা 'মাসি-পিসি' গল্পের পিসি চরিত্রকে প্রতিনিধিত্ব করে।

উত্তর

"উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি- পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।"- মন্তব্যটি যথার্থ। • মানুষের জীবন সব সময় একই ধারায় চলে না। সেই জীবনে নানা সময় নানা ঝড়ের আবির্ভাব হয়। তখন দৃঢ়হস্তে সেই ঝড়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। • 'মাসি-পিসি' গল্পের এমনই এক সংগ্রামী জীবন মাসি-পিসির। তারা দুজনই বিধবা। তাদের আবাসস্থলে কোনো পুরুষ মানুষের বসবাস নেই। তাই দুজন নারী হয়েই তারা জীবনসংগ্রাম চালিয়ে যায়। এর মধ্যে তাদের কাছে আশ্রয় নেই স্বামী দ্বারা নির্যাতিত আহ্লাদি। এই আহ্লাদি যুবতি বলে তাকে নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা হয়। তারা যখন সবজি বিক্রি করতে শহরে যায় তখন আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়। নারী হয়ে তারাই নৌকার দাঁড় বায়। এমনকি রাতে যখন পেয়াদারা তাদের বাড়িতে আক্রমণ করে তখন দুজন মিলেই তা প্রতিহত করে। অর্থাৎ তারা অনেক সংগ্রামী জীবন যাপন করে। • উদ্দীপকের সাহেলাকেও দেখা যায় সংগ্রামী জীবনযাপন করতে। সেও স্বামী পরিত্যক্তা। নিজে সবজি বিক্রি করে দুই সন্তানের পড়াশোনার খরচ জোগায়। আবার রাতেও ঘুমাতে পারে না গুন্ডা বদমাশদের ভয়ে। সাহেলার সেই জীবনসংগ্রাম যেন মাসি-পিসির জীবনসংগ্রামের প্রতিরূপ। তাই বলা যায়, উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাপ-মা মরা অভাগী মেয়ে প্রতিমা দরিদ্র কাকা-কাকির কাছে বড় হয়েছে। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে অনেক কষ্টে ভাই-ঝিকে বিয়ে দেন কাকা। অভাগী প্রতিমা শ্বশুরবাড়িতেও সুখের নাগাল পায় না। কারণ, তার কাকার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য স্বামী-শাশুড়ি তার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এমনকি অন্তঃসত্ত্বা জেনেও তার স্বামী একদিন মারধর করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে, প্রতিমা কোনোরকমে পালিয়ে কাকা-কাকীর কাছে চলে আসে। ভাইঝির এমন পরিস্থিতি বিবেচনা করে কাকা-কাকী সিদ্ধান্ত নেয়, অমন শ্বশুরবাড়িতে তাকে আর পাঠাবে না তারা।

Comilla · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
খ
'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
ঘ
"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটি সন্দেহাতীতভাবে প্রকাশিত হয়েছে"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।

Sylhet · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
খ
'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?
গ
উদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
ঘ
"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।

Barisal · 2019

ক
পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?
খ
'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
ঘ
'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটিউদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নি'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দউদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচন'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।