শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মেয়েটি 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাথে কীভাবে সংগতিপূর্ণ তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মেয়েটি 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামীর সংসারে অত্যাচারের শিকার হওয়ার দিকটির সঙ্গে সংগতিপূর্ণ। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি স্বামীর নির্যাতনের শিকার এক অসহায় চরিত্র। পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চেয়েছিল। কিন্তু অত্যাচারী স্বামীর ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তাকে মাসি-পিসির কাছে আশ্রয় নিতে হয়। উদ্দীপকের মেয়েটি স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঘর ছেড়েছে। স্বামীর ঘরে আদর-স্নেহের পরিবর্তে পেয়েছে শুধু বঞ্চনা। সে অত্যাচার-গঞ্জনা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছে। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদিও একই পরিণতির শিকার। স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামী তাকে নির্যাতন করেছে। এ নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে আশ্রয় নেয় মাসি-পিসির কাছে। এভাবে উদ্দীপকের মেয়েটি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হওয়ার দিক দিয়ে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সঙ্গে সংগতিপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

উদ্দীপকের মেয়েটি 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাথে কীভাবে সংগতিপূর্ণ…

উদ্দীপক

ষাটোর্ধ্ব বিধবা ফাতেমা বেগম। নিঃসন্তান এ বৃদ্ধার আপন বলতে কেউ নেই। একদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ রাস্তায় একটি মেয়েকে কাঁদতে দেখেন। বৃত্তান্ত শুনে তিনি মেয়েটিকে বাড়ি নিয়ে আসেন এবং স্বামীর অত্যাচারে অতিষ্ঠ মেয়েটিকে মাতৃস্নেহে আশ্রয় দেন। স্বামীপক্ষ খবর পেয়ে তাকে নিয়ে যেতে চায়। মেয়েটি কোনোভাবেই যেতে ইচ্ছুক নয়। বৃদ্ধাও মেয়েটিকে যেতে দেননি। এতে তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। মৃত্যুর পূর্বে বৃদ্ধা মেয়েটিকে সমুদয় সম্পত্তি দান করে যান।

উত্তর

ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়- উক্তিটি পিসির।

উত্তর

“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে ] এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।

উত্তর

উদ্দীপকের মেয়েটি 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামীর সংসারে অত্যাচারের শিকার হওয়ার দিকটির সঙ্গে সংগতিপূর্ণ। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি স্বামীর নির্যাতনের শিকার এক অসহায় চরিত্র। পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চেয়েছিল। কিন্তু অত্যাচারী স্বামীর ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তাকে মাসি-পিসির কাছে আশ্রয় নিতে হয়। উদ্দীপকের মেয়েটি স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঘর ছেড়েছে। স্বামীর ঘরে আদর-স্নেহের পরিবর্তে পেয়েছে শুধু বঞ্চনা। সে অত্যাচার-গঞ্জনা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছে। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদিও একই পরিণতির শিকার। স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামী তাকে নির্যাতন করেছে। এ নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে আশ্রয় নেয় মাসি-পিসির কাছে। এভাবে উদ্দীপকের মেয়েটি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হওয়ার দিক দিয়ে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সঙ্গে সংগতিপূর্ণ।

উত্তর

মমত্ববোধ ও দায়িত্বশীলতার দিক বিবেচনায় 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও উদ্দীপকের বৃদ্ধা একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি দায়িত্বশীল ও মমতাময়ী দুই নারী। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদি তাদের কাছে চলে এলে তারা তার দায়িত্ব নেয় এবং তার দেখাশোনায় সদা তৎপর থাকে। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মধ্যে মানবতাবোধের বিষয়টি স্পষ্ট। তারা স্বামীর হাতে নির্যাতিত-নিপীড়িত আহ্লাদিকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সব অশুভ শক্তির হাত থেকে তারা আহ্লাদিকে রক্ষা করেছে। উদ্দীপকের বৃদ্ধাও অত্যন্ত মানবিক। কারণ তিনিও মাসি-পিসির মতোই স্বামীর নির্যাতনের শিকার হওয়া মেয়েটিকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছেন, অত্যাচারী স্বামীর হাত থেকে মেয়েটিকে রক্ষা করেছেন। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মধ্যে শুধু মানবতাবোধই নয়, তারা সন্তানতুল্য স্নেহ দিয়ে আগলে রেখেছে আহ্লাদিকে। এছাড়া সমাজপতি ও বখাটেদের লোলুপদৃষ্টি থেকেও তারা আহ্লাদিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছে। উদ্দীপকের বৃদ্ধার মধ্যে এই একই স্নেহ-মমতার প্রতিফলন ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের বৃদ্ধা ও গল্পের মাসি-পিসি একসূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাপ-মা মরা অভাগী মেয়ে প্রতিমা দরিদ্র কাকা-কাকির কাছে বড় হয়েছে। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে অনেক কষ্টে ভাই-ঝিকে বিয়ে দেন কাকা। অভাগী প্রতিমা শ্বশুরবাড়িতেও সুখের নাগাল পায় না। কারণ, তার কাকার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য স্বামী-শাশুড়ি তার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এমনকি অন্তঃসত্ত্বা জেনেও তার স্বামী একদিন মারধর করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে, প্রতিমা কোনোরকমে পালিয়ে কাকা-কাকীর কাছে চলে আসে। ভাইঝির এমন পরিস্থিতি বিবেচনা করে কাকা-কাকী সিদ্ধান্ত নেয়, অমন শ্বশুরবাড়িতে তাকে আর পাঠাবে না তারা।

Comilla · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
খ
'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
ঘ
"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটি সন্দেহাতীতভাবে প্রকাশিত হয়েছে"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।

Sylhet · 2017

ক
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
খ
'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?
গ
উদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
ঘ
"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।

Barisal · 2019

ক
পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?
খ
'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
ঘ
'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও 'মাসি-পিসি' গল্পে এ সত্যটিউদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নি'যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি'- ব্যাখ্যা করো।মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দউদ্দীপকের পারুলের সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্'নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে'- কার, কেন?মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচন'ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।' – এখানে 'পাষাণ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?পাতাশূন্য শুকনো গাছটায়' কারা বসেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।