উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে। 'মাসি-পিসি' গল্পের স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনির চিত্র ফুটে উঠেছে। সেই অসহায় তরুণীর নাম আহ্লাদি। উদ্দীপকের ইভা পিতামাতার মৃত্যুর পর চাচার অনুগ্রহে থাকাকালীন তার কম বয়সে বিয়ে হয়। কিন্তু স্বামী কর্তৃক নির্যাতনের কারণে সম্পর্কের বিচ্ছেদ ঘটলে তার সংগ্রামী জীবন শুরু হয়। অনুরূপ 'মাসি-পিসি' গল্পে তরুণী আহ্লাদির বাবা-মা কলেরায় মারা যায়। তার স্বামী জগু তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং নেশায় আসক্ত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সে তার বিধবা মাসি-পিসির কাছ আশ্রয় নেয়। মাসি-পিসির সহায়তায় সে আশপাশের প্রতিবন্ধকতা এড়িয়ে চলার চেষ্টা করে। তাই বলা যায়, উদ্দীপকের ইভা ও 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই অসহায়ত্বের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর