"উদ্দীপকের ইভা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।"- আলোচনা করো।
উত্তর: স্বামীর হাতে নির্যাতিত হওয়ার দিক বিবেচনায় “উদ্দীপকের ইভা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি" মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির কঠোর জীবনসংগ্রামকে তুলে ধরতে গিয়ে নারী নির্যাতনের প্রসঙ্গ উঠে এসেছে। যেখানে এ গল্পের অন্যতম চরিত্র আহ্লাদি স্বামীর নির্যাতনের শিকার হয়ে মাসি-পিসির কাছে আশ্রয় নিতে বাধ্য হয়। এ ঘটনা আমাদের সমাজে বিরাজমান নারী নির্যাতনের ভয়াবহতাকেই তুলে ধরে। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নির্যাতন এবং মাসি-পিসিকে হয়রানি করার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। আলোচ্য গল্পে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতিত নারীর প্রতিনিধিত্ব করেছে আহ্লাদি। উদ্দীপকেও নারীদের ওপর অত্যাচারের বিষয়টি লক্ষ করা যায়। পিতৃ-মাতৃহীন সীমাকে শৈশবেই বিয়ে দেয় তার চাচা। বাল্যবিবাহের বলি হওয়া সীমা স্বামীর গৃহে নির্মম নির্যাতন-নিপীড়নের শিকার হয়। স্বামী তালাক দিলে এই অসহায় নারী চাচার কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। তাকে জীবনসংগ্রামে একাকী লড়াই করতে হয়েছে। উদ্দীপকের সীমা পুরুষতান্ত্রিক সমাজের নেতিবাচক মানসিকতার শিকার। 'মাসি-পিসি' গল্পে পিতৃ-মাতৃহীন আহ্লাদিকে স্বামী শারীরিকভাবে নির্যাতন করে তাকে, পেটপুরে খেতেও পর্যন্ত দেয় না। বাঁচার তাগিদে বিধবা মাসি ও পিসির কাছে আশ্রয় নেয় সে। মাসি-পিসি তাকে স্বামীর ঘরে আর না পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেও দারোগা, জোতদার, গুন্ডা-বদমাশদের লোলুপ দৃষ্টি পড়ে আহ্লাদির ওপর। উদ্দীপকের সীমাও স্বামীর নির্যাতনের শিকার। তাই বলা যায়, উদ্দীপকের ইভা এবং আলোচ্য গল্পের আহ্লাদি উভয়ই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"উদ্দীপকের ইভা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর