উদ্দীপকের হরিণশাবক 'মাসি-পিসি' গল্পের কার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের হরিণশাবক 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির কথা স্মরণ করিয়ে দেয়। 'মাসি-পিসি' গল্পটি রচিত হয়েছে আহ্লাদির করুণ জীবনকাহিনি নিয়ে। কলেরায় পিতা-মাতার মৃত্যু হলে তার ঠাঁই হয় মাসি-পিসির কাছে। সংসারে কোনো পুরুষ মানুষের উপস্থিতি না থাকায় তার উপর বিভিন্ন বদলোকের কুনজর পড়ে। লালসা উন্মত্ত জোতদার গোকুল এবং দারোগা গ্রামের গুন্ডাদের পাঠিয়ে আহ্লাদিকে মাসি-পিসির কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। উদ্দীপকে কয়েকটি বাঘ দলছুট এক হরিণশাবককে পেয়ে আনন্দ ভোজ করতে যাচ্ছিল। একটি সিংহী দূর থেকে তা দেখতে পেয়ে ঝাঁপিয়ে শাবকটিকে উদ্ধার করে। নিবিড় মমতায় সিংহী শাবকটিকে দুধ খাওয়ায়। উদ্দীপকের শাবকটি যেমন বাঘের শিকারে পরিণত হতে যাচ্ছিল, তেমনই আহ্লাদিও বদলোকের কুদৃষ্টির শিকার। উভয়ের আশ্রয় হয়েছে যথাক্রমে সিংহী এবং মাসি-পিসির কাছে। সুতরাং পরিস্থিতি বিবেচনায় বলা যায়, উদ্দীপকের শাকবটি 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির কথাই স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের হরিণশাবক 'মাসি-পিসি' গল্পের কার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর