“প্রেক্ষাপট ভিন্ন হলেও সিংহী ও মাসি-পিসির ভূমিকা সমার্থক"- উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে মতামত দাও।
উত্তর: "প্রেক্ষাপট ভিন্ন হলেও সিংহী ও 'মাসি-পিসি' ভূমিকা সমার্থক"- উদ্দীপক ও গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নিয়ে মাসি-পিসির জীবনসংগ্রাম বর্ণিত হয়েছে। স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। নিঃসন্তান মাসি-পিসিও আহ্লাদিকে সন্তানস্নেহে লালন-পালন করতে থাকে। জীবনধারণের জন্য তারা কঠোর পরিশ্রম করে। অন্যর বাড়িতে ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, গ্রাম থেকে শাকসবজি কিনে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে তারা নিজেদের এবং আহ্লাদিকে বাঁচাতে জীবনযুদ্ধ চালিয়ে যায়। উদ্দীপকে এক হরিণশাবকের বিপদগ্রস্ত অবস্থা চিত্রিত করা হয়েছে। দলছুট অবস্থায় পেয়ে কয়েকটি বাঘ তাকে নিয়ে আনন্দ ভোজ করতে যাচ্ছিল। কিন্তু একটি সিংহী দূর থেকে তা দেখ ভোঁদৗড়ে ঝাঁপিয়ে পড়ে শাবকটিকে রক্ষা করে। শাবকটিকে পরম মমতায় দুধ খাওয়ায়। পরবর্তীতে তাকে মা হরিণীর কাছে দিয়ে দেয়। সিংহীর এ আচরণ 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির আহ্লাদিকে আগলে রাখার অনুরূপ। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি অক্লান্ত পরিশ্রম করে পিতৃমাতৃহীন আহ্লাদিকে বাঁচিয়ে রাখে। তাছাড়া সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়ে তাকে এলাকার গুন্ডা-বদমাশদের হাত থেকেও রক্ষা করে। অনুরূপবভাবে উদ্দীপকের সিংহীও হরিণশাবককে বাঘের হাত থেকে রক্ষা করে। তাকে আশ্রয় দেয় এবং পরবর্তীতে মা-হরিণ এসে শাবককে নিয়ে যেতে চাইলে সিংহী লেজ গুটিয়ে বসে থাকে। মাসি-পিসি এবং সিংহীর এরূপ কর্মকাণ্ডে মাতৃরূপের চিরন্তন স্বরূপ ফুটে উঠেছে। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি সর্বাংশে যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও সিংহী ও মাসি-পিসির ভূমিকা সমার্থক"- উদ্দীপক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর