উদ্দীপকের প্লেটোর মানসিকতা 'মাসি-পিসি' গল্পে কার সাথে কোন বিষয়ের সাদৃশ্যপূর্ণ? তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের প্লেটোর মানসিকতা 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির শাকসবজি, ফলমূল বিক্রির বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি স্বনির্ভর দুই প্রৌঢ়া বিধবা নারী। অন্যের মুখাপেক্ষী না হয়ে তারা গ্রাম থেকে ফলমূল, শাকসবজি সংগ্রহ করে তা হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। উদ্দীপকে কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকেরই উচিত অলস সময় পার না করে জীবিকা অর্জনের জন্য কাজ করা। কেননা কোনো কাজই ছোটো নয়, ছোটো হলো কর্মহীনতা। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসিও স্বামী পরিত্যক্তা দুজন অসহায় প্রৌঢ়া নারী। তারা অলসতা ও লজ্জাকে পরিহার করে গ্রাম থেকে ফলমূল, শাকসবজি সংগ্রহ করে হাটে বিক্রির মাধ্যমে জীবিকা অর্জনের পথ বেছে নিয়েছে, যা তাদের স্বাবলম্বী করে তুলেছে। এই মনোভাবের দিক থেকে উদ্দীপকের সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের প্লেটোর মানসিকতা 'মাসি-পিসি' গল্পে কার সাথে কোন বিষয়ের সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর