"মিল থাকলেও প্লেটোর তেল বিক্রি এবং মাসি-পিসির শাকসবজি বিক্রির উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যাচাই করো।
উত্তর: প্লেটোর তেল বিক্রির মাধ্যমে কাজের গুরুত্ব আর মাসি-পিসির শাকসবজি বিক্রি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে হওয়ায়, "মিল থাকলেও প্লেটোর তেল বিক্রি এবং মাসি-পিসির শাকসবজি বিক্রির উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির শাকসবজি বিক্রির কারণ অভাব- অনটন। দুর্ভিক্ষ পরবর্তী আর্থিক অসচ্ছলতা এবং আহ্লাদির অসহায়ত্ব মোকাবিলা করতে নিরুপায় হয়ে তারা শাকসবজি বিক্রি শুরু করে। উদ্দীপকের জ্ঞানগরু প্লেটো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নিজে মাথায় করে তেল বিক্রি করেছিলেন। এর মাধ্যমে তিনি কোনো কাজকেই গুরুত্বহীন বলতে চাননি। অপরদিকে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির শাকসবজি বিক্রির উদ্দেশ্য ছিল জীবিকা নির্বাহ করা। তারা দুজন নিরুপায় হয়ে এ পেশা গ্রহণ করেছেন। উদ্দীপকের প্লেটো তেল বিক্রির মাধ্যমে কাজের গুরুত্ব প্রমাণ করলেও মাসি-পিসির সবজি বিক্রির উদ্দেশ্য ছিল জীবিকা নির্বাহ। দুর্ভিক্ষে আহ্লাদির বাবা-মা-ভাই মারা গেলে প্রৌঢ় বিধবা মাসি-পিসিকে আর্থিক অসচ্ছলতায় পড়তে হয়। এরপর তাদের সাথে জোটে অসহায় আহ্লাদি। তাই সকল লজ্জার মাথা খেয়ে মাসি-পিসি তাদের সংগ্রাম শুরু করে। গ্রাম থেকে ফলমূল, শাকসবজি সংগ্রহ করে তা শহরের বাজারে নিয়ে চড়া দামে বিক্রি করে যা তাদের স্বাবলম্বী করে তোলে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"মিল থাকলেও প্লেটোর তেল বিক্রি এবং মাসি-পিসির শাকসবজি বিক্রির উদ্দে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর