উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকটি 'পন্তব্য কাবুল' রচনার সঙ্গে গঠন ও প্রকৃতিগত দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও ঘটনার বিবরণ প্রধান। এখানে ফিরিঙ্গির সঙ্গে আলাপ, সর্দারজির সঙ্গে গল্প, খাইবার পাসের ভয়াবহতা- সবই জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠেছে। লেখক রম্যরস ও কৌতুকের মাধ্যমে তাঁর ভ্রমণকে রসঘন করে তুলেছেন। উদ্দীপকটি আলেপ্পো শহরের একটি স্থির, শুষ্ক ও তথ্যভিত্তিক বিবরণ। এখানে জনসংখ্যা, শিক্ষার হার, পোশাক-পরিচ্ছদের বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের অভিজ্ঞতা, ঘটনার প্রবাহ ও মানবিক সম্পর্কের চিত্র জীবন্ত হয়ে উঠেছে। উদ্দীপকে কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাতের উল্লেখ নেই, শুধু তথ্য আছে। অন্যদিকে 'গন্তব্য কাবুল' রচনায় বিভিন্ন চরিত্রে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাই গঠন ও প্রকৃতির দিক থেকে 'গন্তব্য কাবুল' ও উদ্দীপকের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর