বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখকের ভ্রমণ-বৃত্তান্ত উদ্দীপকে কতটুকু উপস্থাপিত হয়েছে? 'গন্তব্য কাবুল' রচনার আলোকে তুলে ধরো।
উত্তর: "বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখকের ভ্রমণ-বৃত্তান্ত উদ্দীপকে খুবই সীমিত উপস্থাপিত হয়েছে।" 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের অভিজ্ঞতা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তিনি ফিরিঙ্গির সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক থেকে শুরু করে খাইবার পাসের ভয়াবহতা পর্যন্ত অনুভব করেছেন। এছাড়া নানা জাতির মানুষ, তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে। উদ্দীপকে আলেপ্পো শহরের শুধু কিছু পরিসংখ্যান ও সাধারণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সেখানে কোনো ঘটনার বিবরণ বা মানবিক সম্পর্কের চিত্র নেই। অথচ 'গন্তব্য কাবুল' রচনায় শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সৈয়দ মুজবতা আলী তাঁর বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। 'গন্তব্য কাবুল' রচনার প্রতিটি পর্ব কৌতুক, কৌতূহল, রম্য-রসিকতা, প্রজ্ঞা ও মননে পরিপূর্ণ। লেখকের বর্ণিত বিচিত্র মানুষজনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও সংস্কৃতি। উদ্দীপকে 'এসব বৈচিত্র্যের কোনোটির উপস্থিতি নেই। সেখানে শুধু একটি শহরের পরিসংখ্যান ও তথ্য দেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সামান্য ও সীমিত অংশ উপস্থাপিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখকের ভ্রমণ-বৃত্তান্ত উদ্দীপকে কতট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর