উদ্দীপকের বক্তব্য 'গন্তব্য কাবুল' শীর্ষক ভ্রমণকাহিনির সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার লেখকের ভ্রমণপিয়াসী বৈশিষ্ট্যের দিকটি প্রকাশ পেয়েছে। 'গন্তব্য কাবুল' রচনায় লেখক তাঁর অসাধারণ ভ্রমণসাহিত্যের সঙ্গে আমাদের পরিচিত করিয়ে দিয়েছেন। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে শুরু করা সেই যাত্রায় লেখক অসাধারণ এক অভিজ্ঞতার বর্ণনা দেন। হাওড়া থেকে পেশাওয়ার, পেশাওয়ার থেকে একশ মাইল পাড়ি দিয়ে জালালাবাদ, সেখান থেকে একশ মাইল দূরত্বে কাবুল। এই বিচিত্র ভ্রমণের রসঘন বর্ণনায় সিক্ত আলোচ্য রচনাটি। উদ্দীপকে বর্ণিত হয়েছে ইবনে বতুতার দীর্ঘ ভ্রমণের ইতিবৃত্ত। মরক্কোর এই পরিব্রাজক মধ্যযুগের সর্বাধিক ভ্রমণ করা ব্যক্তিদের একজন। ১৩২৫ সালে মাত্র ১৯ বছর বয়সে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার মাধ্যমে তাঁর পরিব্রাজক হিসেবে আত্মপ্রকাশ। ১৩২৬ সালে প্রায় ৩,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে তিনি আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করেন। 'গন্তব্য কাবুল' রচনায়ও লেখক তাঁর কাবুল যাত্রার বৈচিত্র্যপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন। এই ভ্রমণে তিনি হাওড়া স্টেশন থেকে পেশাওয়ার, জালালাবাদ, কাবুল প্রভৃতি স্থানে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এসব দিক তাঁর ভ্রমণপিয়াসী মানসিকতাকেই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্য 'গন্তব্য কাবুল' শীর্ষক ভ্রমণকাহিনির সাথে কতটা সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর