"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস।"- বুঝিয়ে লেখো।
উত্তর: “সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- উক্তিটিতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনার কোনো সার্থকতা থাকে না- লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। সাগরে নদীর পতিত হওয়াকে লেখক আত্মবিসর্জন বলেছেন। এ ঘটনার মধ্যে কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে দেখা যায়। ফলধারণের মাধ্যমেই বৃক্ষের প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে। লেখকের মতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা। তাই লেখক বলেছেন, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস।"- বুঝিয়ে লেখো।
উত্তর