বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়-এ উক্তিটি কীভাবে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? ব্যাখা করো।
উত্তর: "বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়”- প্রবন্ধের এ উক্তিটি বৃক্ষের জীবনাদর্শ উপস্থাপনের মধ্য দিয়ে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করে জীবনের সার্থকতা খুঁজতে প্রয়াসী হয়েছেন। তাঁর মতে, বৃক্ষ যেমন নীরব সাধনার মাধ্যমে নিজেকে বিকশিত করে এবং অন্যের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে জীবনকে সার্থক করে তোলে, মানুষের জীবনের উদ্দেশ্যও একই। উদ্দীপকের কবিতাংশে কবি বলেছেন সরল সাধু ও গুণীরা মূলত 'ফলভারে নত বৃক্ষের মতোই। ফলশালী বৃক্ষ যেমন অহংকার না করে নতশিরে থাকে, অনুরূপ মানুষের জীবনার্থও তাই হওয়া উচিত। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বলেছেন, বৃক্ষ কেবল মাটি থেকে রস গ্রহণ করে নিজের প্রয়োজনই মেটায় না, তাকে অন্যের জন্য ফুল আর ফলও ধারণ করতে হয়। এভাবে পরার্থে জীবনকে বিলিয়ে দেওয়াতেই জীবনের তাৎপর্য উপলব্ধি হয়। এভাবে বৃক্ষের জীবনাদর্শ তুলে ধরার মাধ্যমে উক্তিটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়-এ উক্তিটি কীভাবে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর