উদ্দীপকের দম্পতি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত মানুষ হতে পেরেছে কি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের দম্পতির কর্মকাণ্ডে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত লেখক প্রত্যাশিত পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় মানবজীবনের মহত্তম প্রত্যাশা ফুটে ওঠায়, উদ্দীপকের দম্পতি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত মানুষ হতে পেরেছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থপর ও বিবেকবোধসম্পন্ন মানবজীবনের সঙ্গ বৃক্ষের জীবনকাঠামোর তুলনা করেছেন। বৃক্ষ যেমন ফুল-ফলে পরিপূর্ণতা পায়, সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানবজীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনই হওয়া উচিত। উদ্দীপকের রুবেল সাহেব ও শাহানারা বেগম দম্পতির মধ্যে পরার্থপরতার দিকটি প্রকাশ পেয়েছে। তারা তাদের সমুদয় অর্জন এতিম ছেলেমেয়েদের শিক্ষা ও দেখাশোনার কাজে ব্যয় করে মহত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও বিবেকবোধসম্পন্ন মানবজীবনের সঙ্গে বৃক্ষের জীবন কাঠামোর তুলনা করেছেন। বৃক্ষের মতো পরিপূর্ণতা অর্জন করে তা অন্যের কল্যাণে নিবেদনের মধ্যেই লেখক জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। উদ্দীপকের দম্পতির মাঝে বৃক্ষের মতো নিঃস্বার্থ পরোপকারের দিকটি প্রকাশ পেয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের প্রাবন্ধিকের মূল প্রত্যাশা। লেখক দেখিয়েছেন, বৃক্ষের বৃদ্ধি ও বিকাশের পেছনে রয়েছে তাদের নীরব সাধনা। আর এই সাধনার সমুদয় অর্জন অন্যের কল্যাণে সে অকাতরে দান করে সার্থকতার দৃষ্টান্ত স্থাপন করে। মানবজীবনের উদ্দেশ্যও পরার্থপরতা হওয়া উচিত। তবে সমাজ বিকশিত মানুষে পরিপূর্ণ হয়ে উঠবে বলে লেখক প্রত্যাশা করেন। এদিক' বিচারে তাই বলা যায়, উদ্দীপকের দম্পতি লেখকের প্রত্যাশিত মানুষ হতে পেরেছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের দম্পতি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত মানুষ হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর