উদ্দীপকটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পরার্থপর মনোভাবের দিক থেকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদনের দিকটি প্রকাশ করেছেন। বৃক্ষের বৃদ্ধির মধ্যে রয়েছে তার নীরব সাধনা। আর এই সাধনার ধন ফুল-ফল অন্যের কল্যাণে বৃক্ষ অকাতরে দান করে। উদ্দীপকে নিঃসন্তান দম্পতি রুবেল সাহেব ও শাহানারা বেগমের পরার্থপর মানসিকতার দিকটি ফুটে উঠেছে। এ দম্পতি তাদের সারা জীবনের সমুদয় অর্থ এতিম বাচ্চাদের কল্যাণে দান করে পরার্থপরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও লেখক মানবকল্যাণে বৃক্ষের আত্মত্যাগের দিকটি ফুটিয়ে তুলেছেন। মাটি থেকে রস টেনে নীরব সাধনার মাধ্যমে বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা লাভ করে। আর তার এই সমুদয় অর্জনই সে নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে দান করে। তাই বলা যায়, উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের এই পরার্থপরতার দিকটিই ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর