উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের বৃদ্ধির দিকটি প্রকাশ পেয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় মানবজীবনের সঙ্গে বৃক্ষের তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, বৃদ্ধি, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। পরার্থে আত্মনিবেদিত মানবজীবনের বিকাশেও তেমনই নীরব সাধনা দৃশ্যমান। উদ্দীপকে বৃক্ষের অঙ্কুর থেকে বিকাশ পর্যন্ত কর্মকাণ্ড সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অন্ধকার মাটির ভেতরে পোঁতা বীজে অঙ্কুরের মধ্য দিয়ে বৃক্ষের জীবনের সূচনা। ধীরে ধীরে পাতায়-ফুলে পরিপূর্ণ হয়ে বৃক্ষ নিঃসাড় মরুর বুকে শীতলতার ছোঁয়া নিয়ে আসে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও লেখক বৃক্ষের জীবনচক্র বর্ণনা করেছেন। মাটিতে বীজের অঙ্কুরের মাধ্যমে বৃক্ষের সৃষ্টি। ধীরে ধীরে শিকড় দিয়ে মাটি থেকে রস টেনে নিজেকে ছোটো গাছ থেকে বিশালাকার বৃক্ষে পরিণত করে সে। উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত বৃক্ষের বিকাশের দিকটিই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর