উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার। এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: বৃক্ষের বিকশিত হওয়ার নীরব সাধনা ও ত্যাগ তুলে ধরায় "উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার" মন্তব্যটি যথার্থ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানবজীবনের তাৎপর্য তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। আর তা করতে গিয়ে তিনি মানুষের জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, বৃক্ষ যেমন অন্যের কল্যাণে আত্মনিবেদিত, মানবজীবনের উদ্দেশ্যও তাই। উদ্দীপকে পরোপকারী মনোভাবের সার্থক প্রতিফলন ঘটেছে। এখানে নদী, তরু, গাভি কীভাবে তাদের দান দিয়ে মানবকল্যাণ সাধন করে, কাঠ কীভাবে নিজে পুড়ে অন্যের উপকার করে, স্বর্ণ কীভাবে অন্যকে শোভিত করে, বাঁশি কীভাবে অন্যকে মুগ্ধ করে সেই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এই নিঃস্বার্থ, ত্যাগী ও উপকারী মনোভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত বৃক্ষের সাধনা, সফলতা ও নিঃস্বার্থ উপকারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক মানবজীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনের সঙ্গে বৃক্ষের তুলনা করে মানবজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা বলা হয়েছে। উদ্দীপকেও নিঃস্বার্থ পরোপকারী মনোভাব গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেখানে নদী, তরু, গাভি, স্বর্ণ, বাঁশি, শস্য, সাধু ব্যক্তি কীভাবে নিজেরা ভোগ না করে অন্যের কল্যাণে নিবেদিত তা দেখানো হয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল কথার সঙ্গে একসূত্রে গাঁথা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর