উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: পরার্থে আত্মনিবেদনের দিক থেকে উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সঙ্গে অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থে আত্মনিবেদনের মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পেয়েছেন। আর তার সার্থক উদাহরণ হিসেবে তিনি বৃক্ষের কথা বলেছেন। কেননা কেবল ফুল ফোটানো ও ফল ধরানোতেই বৃক্ষের সাধনা সীমাবদ্ধ নয়। এ সবকিছু পরার্থে বিলানোতেই বৃক্ষের সাধনা পূর্ণ হয়। উদ্দীপকে প্রকৃতির অফুরন্ত দানের কথা বলা হয়েছে। একই সঙ্গে পৃথিবীতে নানা বস্তু নিজের অস্তিত্ব বিলীন করে মানবসেবায় নিজেকে ধন্য করে। নদী, গাছ, গাভি, কাঠ, স্বর্ণ, বাঁশি সব সময় অন্যের সেবায় আত্মনিয়োজিত থাকে। তদ্রুপ সাধু ব্যক্তি সব সময় অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মূলত পরোপকারী ব্যক্তির একমাত্র ঐশ্বর্য কেবল অন্যের সেবায় আত্মনিবেদনে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষ ফুল-ফলে পরিপূর্ণতা লাভ করে, তার সমস্তই অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। উদ্দীপক ও প্রবন্ধ উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ মানবকল্যাণের দিকটি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের এ বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের পরার্থে আত্মনিবেদনের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর