শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্য বর্ণনা কর।

উত্তর: ➤ পরার্থে আত্মনিবেদিত হওয়ার বিষয়টিই হলো উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। ➤ পৃথিবীতে যাঁরা মহৎ ব্যক্তি তাঁরা নিজেদের নিয়ে ব্যস্ত না থেকে পরের কল্যাণে কাজ করেছেন। মানুষের কল্যাণে তাঁরা নিজেদের স্বার্থ ত্যাগ করেন। কারণ সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। ➤ উদ্দীপকে বলা হয়েছে, পরের উপকারের মাঝেই সুখ নিহিত আছে। ধন-রত্নের মাঝে কোনো সুখ নেই। নিজের স্বার্থ ত্যাগ করে পরার্থে আত্মনিবেদিত হওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বলেছেন, পরার্থে আত্মনিবেদিত হওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক ও সুখময় হয়ে ওঠে। আর আত্মনিবেদনের এই শিক্ষা আমাদের বৃক্ষের কাছ থেকে গ্রহণ করতে হবে। প্রাবন্ধিকের মতে বৃক্ষের মতো নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিলেই জীবন সার্থক হয়ে উঠবে। অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার দিকটিই উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। সারকথা: পরার্থে আত্মনিবেদিত হওয়ার দিক থেকে উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল

উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্য বর্ণনা কর।

উদ্দীপক

ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই। 'আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।

Jessore · 2017

উত্তর

➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে 'তপোবনপ্রেমিক' বলা হয়েছে।

উত্তর

➤ "সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- উক্তিটিতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনার কোনো সার্থকতা থাকে না- লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। ➤ সাগরে নদীর পতিত হওয়াকে লেখক আত্মবিসর্জন বলেছেন। এ ঘটনার মধ্যে কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে দেখা যায়। ফলধারণের মাধ্যমেই বৃক্ষের প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে। লেখকের মতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা। তাই লেখক বলেছেন, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সারকথা: যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা।

উত্তর

➤ পরার্থে আত্মনিবেদিত হওয়ার বিষয়টিই হলো উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। ➤ পৃথিবীতে যাঁরা মহৎ ব্যক্তি তাঁরা নিজেদের নিয়ে ব্যস্ত না থেকে পরের কল্যাণে কাজ করেছেন। মানুষের কল্যাণে তাঁরা নিজেদের স্বার্থ ত্যাগ করেন। কারণ সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। ➤ উদ্দীপকে বলা হয়েছে, পরের উপকারের মাঝেই সুখ নিহিত আছে। ধন-রত্নের মাঝে কোনো সুখ নেই। নিজের স্বার্থ ত্যাগ করে পরার্থে আত্মনিবেদিত হওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বলেছেন, পরার্থে আত্মনিবেদিত হওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক ও সুখময় হয়ে ওঠে। আর আত্মনিবেদনের এই শিক্ষা আমাদের বৃক্ষের কাছ থেকে গ্রহণ করতে হবে। প্রাবন্ধিকের মতে বৃক্ষের মতো নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিলেই জীবন সার্থক হয়ে উঠবে। অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার দিকটিই উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। সারকথা: পরার্থে আত্মনিবেদিত হওয়ার দিক থেকে উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।

উত্তর

➤ 'পরের হিতের জন্য ভাব যদি নিরবধি'- এ উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে- উক্তিটি যথার্থ। ➤ ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত থাকার মাঝে মানবজীবনের সার্থকতা নেই। জীবনের প্রকৃত সার্থকতার জন্য নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করতে হবে। তবেই মানবজীবন পাবে প্রকৃত সুখের সন্ধান। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনকে পরার্থে নিবেদিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। পরের কল্যাণে কাজ করার জন্য লেখক মানুষের জীবনকে বৃক্ষের আদর্শে গড়ে তুলতে বলেছেন। এই মহৎ প্রত্যাশা থেকেই লেখক মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। নিজেকে বিকশিত ও পরিপূর্ণ করে তা পরের কল্যাণে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা। উদ্দীপকেও এ বিষয়টির ইঙ্গিত করা হয়েছে। নিজের স্বার্থ বড় করে না দেখে পরের কল্যাণ চিন্তা করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। অন্যের উপকারে নিজেকে নিবেদিত করেই জীবন পায় সার্থকতা। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে প্রাবন্ধিক মানবজীবনের সার্থকতার জন্য নিজেকে পরিপূর্ণ করে পরের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের চরণটিতেও পরের কল্যাণে নিজেকে নিবেদিত করার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকের উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সারকথা: পরোপকারের মাঝে জীবনের সার্থকতা খোঁজার চেতনাটি উদ্দীপকের উক্তিটিতে প্রকাশ পেয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাবকে প্রতিফলিত করে।
HSCBangla 1st Paperগদ্য : জীবন ও বৃক্ষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তৌহিদুল ইসলাম সাহেব তাঁর বাড়ির চারপাশে অনেক বৃক্ষ রোপণ করেছেন। প্রতিদিন তিনি নিজ হাতে গাছের পরিচর্যা করেন, পানি ঢালেন, আগাছা উপড়ে দেন। তিনি একজন বৃক্ষপ্রেমী মানুষ। বিভিন্ন গাছে যখন ফুল ফোটে, ফল হয়, তখন তিনি আনন্দ খুঁজে পান। সেই আনন্দকে জগতের অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তিনি প্রকৃতির মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পান।
ক
কীসের দিকে তাকালে জীবনের সার্থকতা উপলব্ধি করা যায়?
খ
বৃক্ষের ইতিহাসকে লেখক বৃদ্ধির ইতিহাস বলেছেন কেন?-ব্যাখ্যা করো।
গ
'জীবন ও বৃক্ষ' গদ্যের কোন দিকটি তৌহিদুল ইসলাম সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে?
ঘ
তৌহিদুল ইসলাম সাহেব একজন প্রকৃতিপ্রেমী মানুষ-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বৃক্ষের ইতিহাসকে লেখক বৃদ্ধির ইতিহাস বলেছেন কেন?-ব্যাখ্যা করো।

বৃক্ষের ইতিহাসকে লেখক বৃদ্ধির ইতিহাস বলেছেন কেন?-ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কীসের দিকে তাকালে জীবনের সার্থকতা উপলব্ধি করা যায়?

কীসের দিকে তাকালে জীবনের সার্থকতা উপলব্ধি করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকাশে মেঘ ডাকছে ভয়ঙ্করভাবে। বজ্রবৃষ্টি হতে পারে। তবুও বেতাগী ঘাটের বৃদ্ধ মাঝি বসির মিয়া নৌকা নিয়ে বসে আছে যাত্রীর আশায়। তার আজ আরও ১২৫ টাকা উপার্জন করতে হবে। কারণ আগামীকাল মামুনের স্কুলের পরীক্ষার ফি দেওয়ার তারিখ। না, মামুন তার রক্তের কেউ নয়। উত্তর পাড়ার দরিদ্র ফজর আলীর ছেলে। এই নিয়ে একে একে পাঁচজনকে নিঃসন্তান বসির মিয়া ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনার খরচ জুগিয়েছেন। এতেই তার শান্তি।
ক
বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহকে কী বলে?
খ
"তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের বসির মিয়া যেন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে ধারণ করেছেন- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।

"তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহকে কী বলে?

বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহকে কী বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার বিরল উদাহরণ আব্বাস উদ্দীন। জনপ্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণকে কীভাবে সেবা করতে হয় তা তিনি দেখিয়েছেন। বন্যা, দুর্যোগ, খরা ইত্যাদি দুর্যোগে তিনি গরিব, এতিম, রোহিঙ্গাসহ সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সবসময় কাছে ছুটে গেছেন। যতটুকু সামর্থ্য আছে, সাধোর সবটুকু দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাথে সাথে তিনি তরুণদেরকেও উদবুদ্ধ করেছেন সামাজিক কাজের প্রতি।
ক
রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?
খ
"তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়"- লেখক এই কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
গ
উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের মূলভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়"- লেখক এই কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?

"তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়"- লেখক এই কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?

রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তৌহিদুল ইসলাম সাহেব একজন প্রকৃতিপ্রেমী মানুষ-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।'জীবন ও বৃক্ষ' গদ্যের কোন দিকটি তৌহিদুল ইসলাম সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে?বৃক্ষের ইতিহাসকে লেখক বৃদ্ধির ইতিহাস বলেছেন কেন?-ব্যাখ্যা করো।কীসের দিকে তাকালে জীবনের সার্থকতা উপলব্ধি করা যায়?উদ্দীপকের বসির মিয়া যেন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে ধারণ করেছেন- মন্তব্উদ্দীপকটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।"তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহকে কী বলে?উদ্দীপকের মূলভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়- বিশ্লেষণ করউদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দে"তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়"- লেখক এই কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।