মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন?
ক. মিসক্রিয়ান্ট তার নাম বলায়
খ. মুক্তিযুদ্ধে সহযোগিতা করায়
গ. মিসক্রিয়ান্ট বলে মনে করায়
ঘ. মিন্টু তার শ্যালক বলে
উত্তর: মিসক্রিয়ান্ট তার নাম বলায়
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) মিসক্রিয়ান্ট তার নাম বলায়। 'রেইনকোট' গল্পে কলেজের ট্রান্সফরমার ধ্বংসকারী ধরা পড়া মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি মিলিটারিরা 'মিসক্রিয়ান্ট' বা দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করে। মিলিটারিদের দাবি অনুযায়ী, ধরা পড়া সেই 'মিসক্রিয়ান্ট'দের ওপর নির্যাতন করা হলে তারা স্বীকারোক্তিতে কলেজের শিক্ষক নুরুল হুদা এবং আবদুস সাত্তার মৃধার নাম বলে। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার গোপনে যোগাযোগ আছে— এই সন্দেহে এবং ধরা পড়া মিসক্রিয়ান্টরা সরাসরি তার নাম বলাতেই মিলিটারিরা তাকে ধরে নিয়ে যায়। (নুরুল হুদার শ্যালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা হলেও মিলিটারিরা তা জানতো না, তাই 'ঘ' নম্বর অপশনটিও হবেনা। পরীক্ষায় এটা দাগাবেন না। )
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · MCQ