"শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া"- কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য উক্তিটি দ্বারা লেখক কপিলদাস মুর্মুর বার্ধক্যের স্থবিরতাকে নির্দেশ করেছেন। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে দখলদাররা সাঁওতালদের জমি দখল করতে চাইলে গ্রামে এ ব্যাপারে পরামর্শ সভা বসে। কিন্তু সেখানে কারও মধ্যে রাগ নেই, জ্বালা নেই, কারও দুচোখ ধকধক করে জ্বলে না। এসব ব্যাপার দেখে কপিলদাস ভারি অবাক হয়। ছেলেরা মনে করে তাকে দিয়ে আর কিছুই হবে না। সবাই তাকে অবজ্ঞা করে। একসময় কপিলদাস নিজেও বিশ্বাস করতে শুরু করে- তাকে দিয়ে আর বুঝি কিছুই হবে না। তাদের বসতভিটা নিয়ে আসন্ন সংগ্রামে তাকে রাখা হয়নি। তাই সে হতাশ হয়ে ফিরে যায়। আলোচ্য বাক্যে বার্ধক্যে উপনীত কপিলদাসের মানসিক অবস্থা প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া"- কেন? ব্যাখ্যা করো।
উত্তর