নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সাদাতের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে কাটাখালী নদী। সে সারাদিন নদীর পাশে বসে থাকে। কিন্তু সেই নদীতে এখন আর স্রোত নেই। সে শীতের বিকেলে সেই নদীর পাড়ে বসে রোদ পোহায় আর তার অতীতের কথা স্মরণ করতে থাকে। সে ভাবতে থাকে এই নদী যেমন স্রোতহীন এরকমভাবে সবার জীবনেরই স্রোত একদিন শেষ হবে। Q: সাদাত এবং সাদৃশ্যগত চরিত্রের মধ্যে সাযুজ্য হলো- i. স্মৃতিরোমন্থনে ii. চিন্তাভাবনায় iii. অবস্থানে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের সাদাত নদীর পাড়ে বসে স্রোতহীন নদী দেখে অতীত স্মরণ করে এবং জীবনের স্রোত একদিন শেষ হবে—এমন ভাবনায় ডুবে যায়। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাসের ক্ষেত্রেও নদীর ধারে অবস্থান, অতীতস্মৃতি এবং জীবন-সংগ্রাম ঘিরে গভীর চিন্তার মিল পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · MCQ