"একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চলল।" কোন কথা এবং কেন বলেই চলল?
উত্তর: কপিলদাস বারবার 'হা মড়ল তুই বুঢ়া মানুষ- তুই কিছু করিবা পারিস না' কথাটি ঘুরে ঘুরে বলেই চলল। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে সলিমউদ্দিন কপিলদাসকে জানায় তাদের বসত উঠে যাবে এবং এ বছর এখানে ধানের আবাদ হবে। ট্রাক্টর চলবে। কপিলদাসের ছেলে মহিন্দরও তাকে অক্ষম বলে উপেক্ষা করে। চারপাশের মানুষ বারবার তাকে বুঝিয়ে দেয়- সে বৃদ্ধ। কোনো কিছু করার ক্ষমতা তার নেই। এই কথাগুলো কপিলদাসের মনে গভীর দাগ কাটে এবং তিনি নিজেকে বোঝানোর জন্যই বারবার এটি আওড়াতে থাকে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চলল।" কোন কথা এবং কেন বলেই চলল?
উত্তর