"ইঙ্গিতপূর্ণ দিকটিই বৃদ্ধ কপিলদাস মুর্মুকে বিপ্লবী করে তোলে।"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দিকটিই অর্থাৎ উপেনের মতো গল্পে বর্ণিত কপিলদাসদের বসতভিটা থেকে উচ্ছেদের দিকটিই বৃদ্ধ কপিলদাসকে বিপ্লবী করে তোলায় আলোচ্য মন্তব্যটি যথার্থ। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে প্রকাশ পেয়েছে ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের সংগ্রামী হয়ে ওঠার ইতিবৃত্ত। নিজেদের বসতবাটি থেকে উন্মুলিত হওয়ার আশাঙ্কা যখন তীব্রতর হয়, তখন তারা প্রাণপণে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কপিলদাস বুড়ো এ গল্পের বিপ্লবী নায়ক। উদ্দীপকে প্রকাশ পেয়েছে জমিদার বাবুমশাই কর্তৃক দরিদ্র উপেনের জমি দখলের ইঙ্গিত। তার শত শত একর জমি থাকা সত্ত্বেও উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি পাওয়ার লোভ তার মজ্জাগত। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও জোতদার কর্তৃক খেত সম্প্রসারণের লক্ষ্যে সাঁওতালদের বসতভিটা থেকে উৎখাতের ইঙ্গিত পাওয়া যায়। মানব বসতিকে খামার বানানোর হিংস্রতর প্রবৃত্তির শিকার সাঁওতাল কপিলদাসরা। উদ্দীপকে জমিদার কর্তৃক উপেনের বসতভিটে দখল 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের জোতদার কর্তৃক সাঁওতালদের বসতভিটা দখল করার সদৃশ। বৈষয়িক লোভ ও হিংস্রতর প্রবৃত্তির এই খেলা শ্রেণিভেদে সমাজের মজ্জাগত। নৃশংস এ খেলার বলি হয় উপেন ও কপিলদাসদের মতো নিম্নশ্রেণির হতদরিদ্র মানুষ। তবে কখনো কখনো তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। ভূমির অধিকার নিয়ে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের বৃদ্ধ কপিলদাস সেই সংগ্রামী জনতার প্রতীক। ভূমির অধিকার তাকে বিপ্লবী করে তুলেছে। তাই উপর্যুক্ত বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"ইঙ্গিতপূর্ণ দিকটিই বৃদ্ধ কপিলদাস মুর্মুকে বিপ্লবী করে তোলে।"- বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর