“নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে"-উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: "নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে" বলতে কপিলদাসের বার্ধক্যজনিত দুর্বলতা ঢাকতে ইতস্তত করাকে বোঝানো হয়েছে। কপিলদাস মুর্মুর যৌবনকাল ছিল উত্তেজনাপূর্ণ। সে তার নাতিদের কাছে তার বাঘ শিকারের গল্প বলে। তার নাতিরা আগ্রহভরে শোনে সেই গল্প। হঠাৎ ঝোপঝাড় থেকে একটা জন্তু বের হওয়া পর্যন্ত বলে সে থেমে যায়। কেননা, জন্তুটি ছিল একটি শিয়াল। কপিলদাস শিয়াল দেখে ভয় পেয়েছে শুনলে নাতিরা হাসাহাসি করবে ভেবে নিজের দুর্বলতা ঢাকতে সে ইতস্তত করে। আলোচ্য বাক্য দ্বারা এ বিষয়টিকেই নির্দেশ করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
“নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে"-উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর